Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

খুলনার পাইকগাছায় মাদক ও ধারালো অস্ত্র সহ আটক ১

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছায় গাঁজা ও ধারালো অস্ত্র (ছুরা) সহ ইমামুল জোয়াদ্দার নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি উপজেলার গদাইপুর কর্মকার পাড়ার সিদ্দিক গাজীর বাড়ীর রাস্তার উপর। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এস,আই) আল-আমিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদাইপুরের ইকরাম জোয়াদ্দারের ছেলে ইমামুল ইসলাম জোয়াদ্দার (১৯) কে স্থানীয় জনতা সন্দেহজনকভাবে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতা কর্তৃক সন্দেহজনক ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও তার দেহ তল্লাশী করে ৮ পুরিয়া গাঁজা ও ১টি কাঠের বাটযুক্ত ছুরা উদ্ধার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, গদাইপুর এলাকায় এ চক্রটি মাদক বিক্রি ও ডাকাতি করে আসছিল। তারা দেশীয় অস্ত্র নিয়ে রাতের আঁধারে দস্যুবৃত্তি করে। ধৃত আসামীর নামে গাঁজা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। যার নং- ২৯ ও ৩০, তারিখ- ৩০/০৭/২০২১। তাকে আইনী প্রক্রিয়া শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় প্যানেল কোড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories