Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

দাবানলে উজার হয়ে যাচ্ছে তুরস্কের গ্রামের পর

তুরস্কের দাবানল ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। বিপর্যস্ত স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার তেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে তুরস্কের দাবানল। দুদিন ধরে দাউ দাউ করে জ্বলছে বিস্তীর্ণ বনভূমি ও সংলগ্ন এলাকা। দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা আফাদ (AFAD) ও কৃষিমন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত বন্য আগুনে তিন জনের মৃত্যু হয়েছে। প্রায় বনভূমি সংলগ্ন এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি মোকাবিলায় সবরকম চেষ্টা করা হচ্ছে। ছোটবড় সবমিলিয়ে প্রায় ৬০ পৃথক দাবানলের মোকাবিলা করতে হচ্ছে স্থানীয়দের।

দাবানলের আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সংলগ্ন গ্রামগুলিতে। কয়েক ডজন গ্রাম উজাড় হয়ে গেছে। হোটগুলিও আগুনের গ্রাসে চলে গেছে। প্রাকৃতিক এই দুর্যোগের সামনে রীতিমত অসহায় মানুষ। ভূমধ্য সাগরীয় রিসর্ট এন্টালিয়া থেকে ৭৫ কিলোমিটার দূরে দাবানলের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে জল দেওয়া হচ্ছে।

রিসর্ট শহর নামে পরিচিত আন্তেলিয়া জেলা। এই জেলা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেলার ১৮টি গ্রাম আর জেলা সরদও সনিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে প্রশাসন। দাবানলেপ গ্রাস থেকে বাঁচাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালটিও। মানবগেট এলাকা খালি করার সময় অগ্নিকাণ্ডের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন ছিলেন ৮২ বছরের বৃদ্ধ। জানিয়েছে তুরস্কের কৃষি মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানিয়েছে তুরস্কের এন্টালিয়া শহর থেকে ৭৫ কিলোমিটার পূর্বে মানবগেটের আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঝাকা পড়ে রয়েছে। গোটা এলাকায় তাপমাত্রা বেড়েছে।

তুরস্ক প্রশাসন জানিয়েছে চলতি সপ্তাহে এজিয়ান আর ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী ১৭টি প্রদেশের ৬০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। কী করে এই আগ্নিকাণ্ড তা জানতে চেয়েছেন রাষ্ট্রপতি। তুরস্কের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, এখনও পর্যন্ত মাত্র ৩৬টি দাবানল আয়ত্বে আনা হয়েছে। ১৭টি দাবানল রীতিমত ভয়ঙ্কর আকার নিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে আহতে হয়েছেন ১৪০ জন। প্রত্যেকেরই চিকিত্‍সা চলছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories