Friday, March 6, 2026
22.2 C
Kolkata

চট্টগ্রাম চান্দগাঁও থেকে ১২ কেজি গাঁজাসহ ০৬ জনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই মহাসড়কস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোহরা, চট্টগ্রাম এর সামনে স্থানীয় জনাব সোলেমান এর টিনশেড বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট ২০২১ ইং বৃহস্পতিবার সকাল ০৮ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ ওয়াহিদুল আলম (২১), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা- চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ মহিউদ্দিন (২৯), পিতা-মহরম আলী, সাং- কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ পারভেজ হোসেন (২১), পিতা-আবুল হোসেন, সাং-পূর্বদরুলা, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, ৪। সবুজ রহমান (৩০), পিতা-মোঃ আব্দুর করিম, সাং- আরফিন নগর, নলুয়া, আঃ করিমের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রাম, ৫। মোঃ জুয়েল (২১), পিতা-মোঃ আবু কালাম, সাং- চরমঙ্গল, থানা- শশীভূষণ, জেলা- ভোলা, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, মোহরা, কোলাপাড়া, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম এবং ৬। মোঃ সাকিব (১৯), পিতা-মৃত শাহ আলম, সাং-চেয়ারম্যান ঘাট, ভূইয়ার হাট রাস্তার মাথা, থানা-নোয়াখালী সদর (সুধারাম), জেলা-নোয়াখালীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীদের দেখানো ও শনাক্ত মতে উক্ত ঘরের ভিতর চৌকির নীচ হতে সু-কৌশলে লুকানো অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories