Tuesday, June 23, 2026
31.7 C
Kolkata

দীর্ঘ ৯ বছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে সিলেট-লন্ডন বিমানের ফ্লাইট শুরু

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

দীর্ঘ ৯ বছর প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবারো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

গতকল্য রোববার দুপুর সোয়া ১২টায় ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইট (বিজি ০০১) লন্ডনের উদ্দেশ্যে সিলেটের ওসমানী বিমানবন্দর ত্যাগ করে।

বাংলাদেশ বিমান সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিলেট-লন্ডন রুটে ফ্লাইট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

জানা যায়, করোনা মহামারির আগে বিমান প্রতি সপ্তাহে লন্ডনে চারটি ও ম্যানচেস্টারে তিনটি করে ফ্লাইট পরিচালনা করতো। ফিরতি ফ্লাইটগুলো সিলেট হয়ে ঢাকায় এসে সরাসরি যুক্তরাজ্যের এই দুটি রুটে আবার যেত। কিন্তু করোনার কারণে যাত্রী কমে যাওয়ায় ১৬ জুলাইয়ের পর বিমানের লন্ডন ফ্লাইট বন্ধ হয়ে যায়।

এক মাস পর ১০ আগস্ট থেকে ঢাকা-লন্ডন রুটে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চালু করে বিমান। তবে এই ফ্লাইট সিলেট ওসমানীতে অবতরণ করতো না। সিলেটের যাত্রীদের বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে করে ঢাকায় এনে ইমিগ্রেশনের কার্যক্রম করানো হতো। সারাদেশের মধ্যে লন্ডনে সিলেট অঞ্চলের ৯০% বাসিন্দা বসবাস করেন। বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পরবর্তী সময়ে গত ৪ আগস্ট বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এর আগে রবিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির খান, জেলা প্রশাসক এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন,সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহদ ভিপি,সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদসহ নেতৃবৃন্দ।

Hot this week

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

ডিমের বদলে এবার থেকে স্কুল পড়ুয়াদের দেওয়া হবে সয়াবিন! মিড-ডে মিলের খাবার সরবরাহের দায়িত্বে ইসকন

স্কুলপড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।...

শুধু ডিম খেলেই পুষ্টি হয়, মিড ডে মিল নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক

রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেছেন, “শুধু ডিম খেলেই...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

Topics

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

চুরি আটকাতে পকেটবিহীন ইউনিফর্ম! রাম মন্দিরে নতুন নিয়ম

রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় দেশজুড়ে হইচই...

হলদিয়া বন্দরেও চলবে পাসপোর্ট-ভিসা চেকিং! কেন্দ্রের নতুন উদ্যোগ

এবার হলদিয়া বন্দরেও অভিবাসন চেকপোস্ট বা পরীক্ষাকেন্দ্র তৈরি করছে...

Related Articles

Popular Categories