Saturday, September 5, 2026
28 C
Kolkata

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় তিন ব্যবসায়ীকে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা:

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার নাটোর

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে মিজানুর রহমান, আবু হাসানও সাগর আলী নামের ৩ ভেজাল গুড় ব্যবসায়ীকে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার তিন ভেজাল কারখানায় অভিযান চালিয়ে এই জরমিানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

র‌্যাব জানায়, ভেজাল গুড় তৈরী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার তিনটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভেজাল গুড়, রং ও গুড় তৈরীর সরঞ্জামসহ মিজানুর রহমান, আবু হাসানও সাগর আলী নামের তিন জন ভেজাল গুড় ব্যবসায়কে আটক করা হয়। এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে আটককৃত তিন গুড় ব্যবসায়কে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, ভেজাল গুড় উৎপাদনের অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় মিজানুর রহমান কে ৩০ হাজার, আবু হাসাকে ১লক্ষ ও সাগর আলী কে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories