Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তো হল,কিন্তু সবটা হল কি?

মুর্শিদাবাদবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হল এবার। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পেল। ঘোষিত হল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের বিষয় ও সিট সংখ্যা। আনন্দের জোয়ারে ভাসছে মুর্শিদাবাদ। তবুও কোথাও যেন “কিন্তু” রয়েই গেল। আর সেই ‘কিন্তু’র সূত্র ধরেই উঠছে সমালোচনার ঝড়।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের জন্য যে সমস্ত বিষয় নির্ধারণ করা হয়েছে তার মধ্যে নেই জার্নালিজমের মতো জনপ্রিয় বিষয় পড়ার সুযোগ। যে বিষয় নিয়ে পড়াশোনা করলে খুলে যেতে পারে নতুন দিগন্ত, চাকরীর এই মন্দার বাজারেও জার্নালিজম পড়ার সুযোগ নেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে।

আরও একটি ‘কিন্তু’ হল, মুর্শিদাবাদ মোটের উপরে মুসলিম সম্প্রদায় অধ্যুষিত হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের বিষয়ের মধ্যে স্থান পায়নি আরবি ভাষা। আর এই নিয়েই শুরু হয়েছে জলঘোলা। এর সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মত কাজ করছে আরও একটি বিষয়। ভাষাভিত্তিক বিষয় আছে তিনটি। বাংলা,ইংরাজী ও সংস্কৃত। বাংলা ও ইংরাজীর সিট যথাক্রমে ৬০ টি করে, আর সংস্কৃতর সিট ৮০ টি। এখানে প্রশ্ন বাংলা ও ইংরেজির থেকে সংস্কৃতের সিট বেশী কেন?একে সংযোজিত নয় আরবি ভাষা, তাতে সংস্কৃতের সিট বাংলা ইংরেজির থেকেও বেশী,এখানে ধর্মীয় মেরুকরণেরই গন্ধ পাচ্ছেন সমালোচকেরা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories