Friday, July 24, 2026
27.1 C
Kolkata

বগুড়ায় সবজি বোঝাই ট্রাক থেকে ১০টি পিস্তল উদ্ধার, আটক ৩

স্টাফ রিপোর্টার

এনবিটিভি নিউজ ডেস্কঃ-

বগুড়ার কাহালু থেকে ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর একটি দল।
বুধবার (২২ জুলাই) বিকেলে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু থানার হাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
জানা গেছে, নওগাঁ জেলার বদলগাছী থেকে সবজি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আমর্ড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। এরপর ট্রাকে সবজির ওপরে বসে থাকা যাত্রী ছোটনকে নামিয়ে তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় ট্রাক চালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়। আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তিনি দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম নামক স্থানে সবজির ট্রাকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওঠেন। এসময় এক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দেন এবং বলেন গাজীপুরে এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকে নিবেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories