Saturday, July 25, 2026
26.6 C
Kolkata

বর্ষার শুরুতেই গঙ্গায় অকাল ভাঙ্গন, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, মালদা: মালদা জেলার চকবাহাদুরপুরে গঙ্গায় যেহারে ভাঙন শুরু হয়েছে, ভয়ে এলাকাবাসী বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে শুরু করেছে। বর্ষার শুরুতেই গঙ্গার ভাঙন, কালিয়াচক-‌৩ ব্লকের মানুষ কোনও দিন দেখেনি। সাধারণত জলস্ফীতির সঙ্গে গঙ্গার ভাঙন যেমন শুরু হয়, তেমনই জল কমার সময় বর্ষার শেষের দিকেও ভাঙন দেখা যায়।

কিন্তু এবার শুরুতে এই অবস্থা দেখে, এলাকাবাসীদের আশঙ্কা এবার ব্যাপক ভাঙন হওয়ার সম্ভাবনা রয়েছে। দু’‌দিনের মধ্যে প্রায় ৩-৪ বিঘা জমি তলিয়ে গেছে গঙ্গায়। তিরবর্তী এলাকার বাসিন্দারা ঘর ছাড়তে শুরু করেছেন। মঙ্গলবার রাত থেকে আবার ভাঙন শুরু হয়েছে। কালিয়াচক-‌৩ ব্লকের পার চকবাহাদুরপুর এলাকায় শুরু হয়েছে ভাঙন। মূলত গঙ্গার পাড়ের জমিতে ভুট্টা চাষ হয়ে থাকে। চাষের জমি এখন গঙ্গাগর্ভে। এবার লোকালয়ের মধ্যে ভাঙন শুরু আশঙ্কা দেখা দিতে শুরু করেছে। এখানকার বাসিন্দারা বাড়িঘর ভাঙতে শুরু করেছেন। তাঁরা প্রায় ১ কিলোমিটার দূরে চকবাহাদুরপুরের দিকে যেতে শুরু করেছেন। কাল থেকে ব্যস্ত ঘরের সামগ্রী সরানোর কাজে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছর তিনেক আগে বাড়ি গুলো তৈরি করি। যেহারে ভাঙন শুরু হয়েছে, তাতে রাতেই মনে হয় আমাদের বাড়িটি গঙ্গায় তলিয়ে যেতে পারে। খুব কষ্ট হচ্ছে। নিজের ভিটেমাটি চলে যাচ্ছে গঙ্গায়। চোখের সামনে দেখতে হচ্ছে।’‌ পার চকবাহাদুরপুরের পঞ্চায়েত সদস্য অর্জুন মন্ডল বলেন, ‘‌বর্ষার শুরুতে ভাঙন আমরা এই প্রথম দেখছি। জলস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে ভাঙন হয়ে থাকে। কিন্তু এবার যেহারে শুরুতেই ভাঙন শুরু হয়েছে, তাতে এবার ব্যাপক ভাঙন হওযার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন বিডিও গৌতম দত্ত। এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories