Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

বিহারে দুটি হাতির নামে নিজের অর্ধেক সম্পত্তি লিখে দিলেন মুসলিম যুবক আখতার ইমাম

এনবিটিভি ডেস্ক: একই দেশে দুরকম ছবি। কেরলে গর্ভবতী হাতিকে বিস্ফোরক ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হল। আবার বিহারে দুটি হাতির নামে নিজের সম্পত্তির অর্ধেক লিখে দিয়ে নজির গড়লেন আখতার ইমাম নামের এক ব্যক্তি। মানুষের থেক বন্য প্রাণীরা অনেক বেশি বিশ্বস্ত। এমনই মনে করেন ইমাম। আর তাই রানি ও মোতি নামের দুটি হাতিকে তিনি নিজের সন্তানের মতোই ভালবাসেন। তাঁর মৃত্যুর পর যাতে রানি ও মোতি কোনও সমস্যায় না পড়ে তাই তাঁদের নামে কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছেন ইমাম। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক স্বাক্ষাৎকারে ইমাম বলেছেন, মোতির বয়স ১৫ এবং রানির ২০। বহু বছর ধরে এই দুটি হাতি তাঁর সঙ্গে রয়েছে। তিনি তাদের সন্তানের মতোই ভালবাসেন। মৃত্যুর পর কোনও প্রিয়জনকে নিজের সম্পত্তি দিয়ে যাবেন বলে ভেবেছিলেন ইমাম। আর তাঁর কাছে রানি ও মোতির থেকে প্রিয় আর কেউ নেই। তাই এমন সিদ্ধান্ত।

ইমাম জানিয়েছেন, এই দুই হাতি তাঁকে বহুবার বিপদের হাত থেকে রক্ষা করেছে। ইমাম একটি এনজিও চালান। সেই অলাভজনক সংস্থা হাতিদের দেখভাল করে। ইমাম বহু সম্পত্তির মালিক। সেই অর্থ দিয়েই তিনি হাতিদের দেখভাল করেন। মোতি ও রানি তাঁর সঙ্গেই থাকে সবসময়। পাটনার বাসিন্দা আখতার ইমাম তাই তাদের সন্তানের মর্যাদা দিয়েছেন। মোতি ও রানির সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে ইমামের। কেরলে গর্ভবতী হাতি খুনের পর ফেটে পড়েছিল গোটা দেশ। এখনও সেই জঘন্য ঘটনার রেশ কাটেনি। দোষীদের শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে। এরই মধ্যে ইমামের এমন সিদ্ধান্ত বহু পশুপ্রেমী মানুষের মুখে হাসি ফোটাবে। কেরলের হাতি খুনের ক্ষতে প্রলেপ দেবে হয়তো এমন খবর।

ইমাম জানিয়েছেন, বারকয়েক স্থানীয় গুন্ডাদের হাত থেকে তাঁকে বাঁচিয়েছে রানি ও মোতি। রানি ও মোতি তাঁর সঙ্গেই সবসময় ঘুরে বেড়ায়। একবার ইমামকে খুনের চেষ্টা করেছিল স্থানীয় কিছু গুন্ডা। পিস্তল নিয়ে তাঁর ঘরে ঢোকার চেষ্টা করেছিল কিছু গুন্ডা। কিন্তু তার আগেই রানি ও মোতি তাঁকে সতর্ক করে দেয়। এর পর ইমাম অ্যালার্ম বাজালে অবস্থা বেগতিক বুঝে দুষ্কৃতিরা পালিয়ে যায়।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories