Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

রাজনীতি ভুলে মদন মিত্র, শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীদের একসাথে দোল পালন

সাইফুদ্দিন মল্লিক, কলকাতাঃ আজ দোল। আজ সব রং মিলেমিশে একাকার হওয়ার কথা। তাই বলে রাজনীতির রংও! তাই তো হল। তিনি মদন মিত্র। জনমানসে তিনি রঙিন মানুষ বলেই জনপ্রিয়। আর এমন রংয়ের দিনে তিনি যে নানা রঙ মিশবেন তা তো স্বাভাবিক। এমনিতেই টলিউডের সঙ্গে নিবিড় যোগাযোগ মদন মিত্রের। বারবার বহু মঞ্চে তাঁকে টলিউডের চেনা মুখেদের মাঝে দেখা যায়। আর সেই মেলামেশায় তিনি রাজনীতির রঙের বাছবিছার করেন না। দোলের দিন তো সেসব একেবারেই করলেন না। দোল উত্সবে মাতলেন বিজেপির তিন প্রার্থী তনুশ্রী, শ্রাবন্তী ও পায়েলের সঙ্গে। দেদার মজা করলেন। নাচলেন, গাইলেন, দোল উত্সবের সকালে সবুজ-গেরুয়া মিলেমিশে একাকার হল গঙ্গাবক্ষে।

বিধানসভা নির্বাচনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তী বিজেপির প্রার্থী। বেহালা পূর্বের প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমে। হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। একুশের নির্বাচনে এক দল রুপোলি পর্দার মুখ প্রার্থী হয়েছেন। তৃণমূল ও বিজেপি, দুই শিবিরই পর্দায় নায়ক-নায়িকাদের প্রার্থী করে সাধারণ মানুষর মাঝে নিয়ে এসেছেন। তবে এখনও পর্যন্ত দুই শিবিরের প্রার্থীদের একই মঞ্চে পরস্পরের সঙ্গে নাচ-গানে মেতে উঠতে দেখা যায়নি। মদন মিত্রের সৌজন্যে এবার বাংলর মানুষ সেই বিরল ছবিও দেখলেন।

দোল উত্সবে আবার রাজনীতির পাঁচিল কীসের! প্রশ্ন মদন মিত্রের। গঙ্গাবক্ষে তনুশ্রী, পায়েল, শ্রাবন্তীর সঙ্গে মদন মিত্র মিশে গেলেন পুরনো বন্ধুর মতো। রঙের উত্সবে সবুজ আবির গালে মাখলেন শ্রাবন্তী, পায়েলরা। আর গেরুয়া আবির গালে তুলতে একটুও অনীহা করলেন না মদন মিত্রও। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বংলার ঐতিহ্য যেন রাজনীতির রঙ না লাগে! সাধারণ মানুষ তো বারবার এটাই বলে এসেছেন। বাস্তবে হয়তো করে দেখালেন মদন মিত্র।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories