Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

রাজমিস্ত্রি কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।

মৃত শ্রমিক তাপস মন্ডল

মালদা,বিশ্বজিৎ মন্ডল: রাজমিস্ত্রি কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদা জেলার হবিবপুর থানার আইহো ছাতিয়ান গাছি এলাকায়। মৃত শ্রমিকের নাম তাপস মন্ডল বয়স(১৮)বছর। বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের দোলমালপুর এলাকায়। পরিবারে রয়েছে বাবা ভগিরথ মন্ডল, মা হীরা মণ্ডল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ সকালেও অন্যান্য শ্রমিকের সাথে আইহো ছাতিয়ান গাছি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসে। প্রায় দশ ফুট উঁচু প্রাচীর এর পাশেই গর্ত করছিলেন। গর্ত খোরার সময় হঠাৎই প্রাচীর ভেঙে তার শরীরের উপরে পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাস্পাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই শ্রমিককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকেরা শ্রমিককে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শ্রমিকের পরিবার সহ গোটা গ্রামে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories