Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

খড়গ্রামে পথ দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি এবং মৃত্যু হল এক ব্যক্তির

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত খড়গ্রাম তারাপীঠ রাজ্য সড়কের উপর কান্দুরী মোড় এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় রবিবার ভোর রাত্রে মৃত্যু হল এক ব্যক্তির এবং গুরুতর আহত হলেন আরো এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনও অজানা সকলের। খড়গ্রাম থানার পুলিশ মৃত আকাশ সরকারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় অপরদিকে গুরুতর আহত বিদ্যুৎ মন্ডকে উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতলে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা বিদ্যুৎ মন্ডলকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তর করে উন্নত চিকিৎসার জন্য। খড়গ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং জানার চেষ্টা করছে কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটলো। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান্দুরী মোড় এলাকায় রবিবারের দিন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories