Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

রাম রাম সম্বোধনের জবাব না দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশে মুসলিম শিক্ষক বরখাস্ত

শিক্ষার্থীর রাম রাম স্লোগানের যথাযথ জবাব না দেওয়া অভিযোগে উত্তরপ্রদেশর একটি স্কুলের মুসলিম শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

হিন্দুত্ববাদী গ্রুপের প্রতিবাদের মুখে মোহাম্মাদ আদনান নামে ওই শিক্ষককে বহিষ্কার করা হয়। ওই শিক্ষক উত্তরপ্রদেশের হাতরাস জেলার সায়েমা মনসুর পাবলিক স্কুলে কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার  হিন্দুত্ববাদের সমর্থকদের একটি গ্রুপ ওই স্কুলের বাইরে জড়ো হয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তাদের প্রতিবাদের প্রেক্ষিতেই ওই স্কুলের অধ্যক্ষ ওই শিক্ষককে বরখাস্ত করে এবং ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা হবে না বলে জানান।

রবিন্দ্র কুমার নামে জেলা প্রশাসনে নিযুক্ত এক অফিসার জানান, এক শিক্ষার্থী রাম রাম বলে শিক্ষককে সম্বোধন করলে তিনি যথাযথ উত্তর দেননি।

জেলা মেজিস্ট্র্যাট ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

স্কুলের অধ্যাক্ষ সালমান কিদাই জানান, গত ৩০ বছর ধরে আমাদের স্কুলে সব সম্প্রদায়ের শিক্ষার্থীরা পড়ালেখা করছে। কখনো এ ধরনের অভিযোগ উঠেনি। আমরা ওই শিক্ষককেএর মধ্যেই বরখাস্ত করেছি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories