Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সিংড়ায় অনলাইনে বিক্রি কম, শেষ মুর্হুতে ছুটছেন কোরবানীর হাটেই

সৌরভ সোহরাব, সিংড়া(নাটের) প্রতিনিধিঃ
নাটেরের সিংড়া উপজেলায় শেষ মুর্হুতে কোরবানীর পশুর হাটেই ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। অনলাইনে বিক্রি কম হওয়ায় তারা ছুটছেন পশুর হাটে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর থেকে জানা যায়, উপজেলার কালিগঞ্জ সপ্তাহের রবিবার এবং সোমবার পৌরসভার সিংড়া হাট কোরবানীর পশুর জন্য নির্ধারন করা হয়েছে। প্রশাসনের তত্বাধায়নে স্বাস্থ্যবিধি মেনে এ দুটি হাট বসবে । কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই গত ১৪ জুলাই বুধবার ও ১৮ জুলাই রবিার উপজেলার বিয়াশ হাটে কোরবানীর পশুর হাট বসে। ১৫ জুলাই বৃহষ্পতিবার ও ১৮ জুলাই রবিার বসে বিলদহরের হাটে কোরবানীর ছাগল হাট। ১৬ জুলাই শুক্রবার জামতলীর হাটেও কোরবানীর পশুর হাট বসানোর জন্য মাইকিং করা হয়। পরে বৃষ্টির কারনে হাট ভেঙ্গে যায়। ১৯ জুলাই সোমবার সিংড়া পৌরসভার পশুর হাটই ছিল এই উপজেলার শেষ হাট। শেষ মুর্হুতের এই হাটে ছিল উপচে পরা ভিড়। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাট কমিটির পক্ষ থেকে মাইকিং করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হাটে প্রবেশ করার কথা বলা হচ্ছে। প্রকৃত পক্ষে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই ছিলনা হাটে। ক্রেতা বিক্রেতাদের ঠাসা ঠাসির ভিড়ে শুরু হয় কেনা বেচা। অনেকের মুখেই মাস্ক ছিলনা। আবার যাদের মাস্ক ছিল তাদের বেশির ভাগই ছিল মুখের থুতনির নীচে ঝুলানো। দুপুর ১২টায় হাটে প্রবেশ করেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এসময় তিনি সবাইকে মাস্ক পরার আহবান জানান। যাদের মুখে মাস্ক ছিলনা তাদের মাস্ক পরিয়ে দেন এবং স্বাস্থ্যবিধি মেনে কেনা বেচা করার জন্য সাইকে অনুরোধ করেন। হাটে প্রচুর গরু ও ছাগলের আমদানী হলেও ক্রেতা কম থাকায় হাটে বিক্রিও ছিল কম। উপজেলার চৌগ্রাম থেকে হাটে আসা মুকবেল নামের এক ক্ষুদে খামারী বলেন,আমার খামারে ৬টি দেশী জাতের গরু মোটা তাজা করেছি। অনলাইনে গরুর ছবি ও সম্ভাব্য দাম,ঠিকানা পাঠিয়ে ছিলাম। ১৫ দিন পর মাত্র ১টি গরু বিক্রয় করতে পেরেছি। তাই বাকি গরু নিয়ে এই হাটে এসেছি। কলম পুন্ডরী গ্রামের আলহাজ আকন্দ বলেন, আমার ৭টি গরু অনলাইনের কোরবানীর পশুর হাটে দিয়েছিলাম। বিক্রি হয়নি। হাটে এনেছি ৪টি গরু। দুটো বিক্রয় করেছি। ঈদের সময় কম। আমাদের এলাকায় এটাই ঈদের শেষ হাট। বাকি গরু বিক্রি নিয়ে চিন্তায় আছি।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ খুরসিদ আলম বলেন, উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা সহ এবছর ক্ষুদে খামার ও পারিবারিক খামারে ৪১ হাজার গরু কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছিল। আজ থেকে ২৫ দিন আগে সিংড়া কোরবানীর পশুর হাট নামে ফেসবুক পেইজ খোলা হয়েছে। সেখানে খামারীদের গরু ও ছাগলের ছবি,নাম,ঠিকানা ও মোবাইল নম্বর আপলোড করা হয়েছে। অনলাইনে কেনা বেচা থাকলেও অনেকেই হাটে গিয়ে দেখে শুনে কেনা বেচায় আগ্রহী

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories