Sunday, September 6, 2026
28 C
Kolkata

সুশান্তের পর বলিউডে ফের শোকের ছায়া, আরও এক অভিনেতার পরিবারে মৃত্যুর খবর

এনবিটিভি ডেস্ক: আজ সকালের শুরুটাই হল এক দুঃসংবাদ দিয়ে। আবারও এক মৃত্যু বলিউডে, চলে গেলেন অভিনেতা আলি ফজলের মা। সোশ্যাল মিডিয়া মারফত মায়ের মৃত্যুর খবর সকলকে জানিয়ে দিলেন অভিনেতা নিজেই। বিশেষ সূত্রে জানা গেছে গতকাল সকালে তার মা মারা যান। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং সেই কারণেই তার মৃত্যু ঘটে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।

মায়ের মৃত্যুতে অভিনেতার পরিবারের সকলেই শোকস্তব্ধ। কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা নিজে, তার সবচেয়ে কাছের মানুষটির চলে যাওয়ার নিমিত্তে। এহেন পরিস্থিতিতে মিডিয়া এবং সংবাদমাধ্যমের থেকে খানিক দূরত্ব বজায় রেখে একা সময় কাটাতে চান অভিনেতা। এই শোক কাটিয়ে উঠতে তার সময় লাগবে এমনটাই জানালেন তিনি।

চলতি বছরেই অভিনেত্রীর সঙ্গে রিচা চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন আলি। লকডাউনে আপাত সবকিছুই স্থগিত রয়েছে। পিছিয়ে গিয়েছিল অভিনেতার বিয়ে, কিন্তু এরই মাঝে পরিবারে এত বড় শোকবার্তার আগমন মেনে নিতে পারছেন না অভিনেতা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories