Wednesday, October 21, 2026
24 C
Kolkata

‌সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী সপ্তাহের ভারত সফর বাতিল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। সোমবার (১৯ এপ্রিল) টানা পঞ্চম দিনের মতো ২ লাখের বেশি এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হলো। এমন অবস্থায় ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৫ এপ্রিল তার ভারত সফরে আসার কথা ছিল।

ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‌সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী সপ্তাহের ভারত সফর বাতিল করা হলো। ভারত-ব্রিটেন সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদি ও বরিস জনসনের আলোচনা হওয়ার কথা ছিল। এই সফর বাতিল হলেও দুজন নিয়মিত যোগাযোগে থাকবেন। চলতি বছরেই দু’‌জনের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে ক্রমেই নাজুক হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। দিল্লিতে নমুনা পরীক্ষা করতে আসা প্রতি তিনজনে একজন পজিটিভ হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের কাছে হাসপাতাল শয্যা বাড়ানোর আবেদন করেছেন তিনি।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে রেকর্ড সাড়ে ২৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।

দিল্লিতে রোববার (১৮ এপ্রিল) আইসিইউ বেডের সংখ্যা একশ’র নিচে নেমে এসেছে বলে জানান কেজরিওয়াল। হাসপাতালে বেড না পাওয়া, অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধ না থাকা নিয়ে অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যাচ্ছে।

রোববার এক সংবাদ সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, গত ২৪ ঘণ্টায় পজিটিভ হওয়ার হার ২৪ শতাংশ থেকে বেড়ে প্রায় ৩০ শতাংশ হয়ে গেছে। সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। হাসপাতালগুলো দ্রুত রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন সর্বোচ্চ এক হাজার ৬২৫ জন। এ নিয়ে দেশচিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৭৯৩।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories