Saturday, September 5, 2026
28 C
Kolkata

উয়েফার বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে নতুন ফরম্যাটে ইউরোপিয়ান সুপার লিগ রিয়াল-বার্সার মতো ১২টি ক্লাবের

কী বিপ্লব, নাকি বিদ্রোহ! ইউরোপের সেরা ১২টি ক্লাব একযোগে উয়েফার বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে দিল। নিজেদের মতো করে নতুন ফরম্যাটে ইউরোপিয়ান সুপার লিগ (Super League) গঠনের কথা ঘোষণা করে দিল এই ক্লাবগুলি। লক্ষ্য আরও বেশি অর্থ রোজগার। আগামী মরশুম থেকে এই ১২টি দল আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে না।

যে ১২টি দল এই নতুন লিগে যোগ দিচ্ছে তারা হল, রিয়াল মাদ্রিদ (Real Madrid), বার্সেলোনা (Barcelona), অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার, এসি মিলান, ইন্টার মিলান এবং জুভেন্তাস। প্রত্যেকটি ক্লাবই অত্যন্ত নামী এবং প্রথম সারির ক্লাব। এই ১২টি ক্লাব ইউরোপের সেরা আরও ৩টি ক্লাবকে সুপার কাপের অংশীদার হিসেবে গ্রহণ করবে। অর্থাত্‍ সুপার কাপের মোট সদস্য হতে চলেছে ১৫। এর বাইরে সেরা সেরা আরও ৫টি দলকে আমন্ত্রণ জানিয়ে আগামী মরশুম থেকে ২০টি দলের পৃথক একটি লিগের আয়োজন করা হবে। ১৫টি সদস্য ক্লাব প্রতিবছর এই টুর্নামেন্ট খেলবে। তার সঙ্গে পারফরম্যান্সের নিরিখে প্রতিবছর বদল হবে শেষ ৫টি দল। খেলা হবে লিগ ফরম্যাটে। লিগের শেষ নকআউট ফরম্যাটে বেছে নেওয়া হবে সেরা দলকে। তবে এর পাশাপাশি নিজেদের ঘরোয়া লিগে এই দলগুলি খেলবে বলেই মনে করা হচ্ছে।

ইউরোপীয়ান সুপার লিগের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগ কার্যত জৌলুসহীন হয়ে যাবে। প্রথম সারির ক্লাবগুলি না খেললে এই মেগা টুর্নামেন্ট দর্শক সংখ্যা এবং টেলিভিশন ভিউয়ারশিপ দুইয়ের নিরিখেই কার্যত তলানিতে ঠেকে যাবে। তাই সুপার লিগের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। এমনকী, যে সমস্ত ক্লাব এবং ফুটবলার এই লিগে খেলবে তাঁদের উয়েফা এবং ফিফার সব প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হতে পারে। যার অর্থ এই লিগে অংশগ্রহণ করলে মেসি-রোনাল্ডোরা ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ নাও পেতে পারেন। যদিও, লিগের উদ্যোক্তারা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা উয়েফা (UEFA) এবং ফিফার (FIFA) সমর্থন আশা করেন। আর সেটা যদি না হয়, তাহলে প্রয়োজনে পৃথক বিশ্বকাপেরও আয়োজন হতে পারে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories