Friday, March 6, 2026
24.4 C
Kolkata

দেবতার নামে ১১,০০০ লিটার দুধ দই এবং দেশি ঘি অপচয় মন্দির শিলান্যাসে

নিউজ ডেস্ক  : ভারতে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে গঙ্গার মতো নদীতে পয়সা ফেলে দেশের সম্পদ অপচয় করা বা কোন মন্দিরে শিব মূর্তি কে স্নান করাতে দুধ, ঘি বা কোন মূল্যবান তরল অপচয় করা করার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে একটি গর্তের মধ্যেই ঢালা হল ১১,০০০ লিটার দুধ দই এবং দেশি ঘি। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলায়। সেখানে মন্দিরের ভিত্তিপ্রস্তর রাখার সময় তৈরি একটি গর্তে ঢালা হয় এই বিপুল পরিমাণ দুধ এবং দুগ্ধজাত পদার্থ। এখন এই পরিমাণ খাদ্যদ্রব্যের বাজার মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। তৈরি হতে যাওয়া মন্দিরটির নাম দেব নারায়ন মন্দির।

রাজস্থানের গুজ্জার সম্প্রদায়ের মানুষ এক কোটি টাকা ব্যয়ে তৈরি করতে যাচ্ছেন তাদের দেবতা দেব নারায়ন এর একটি মন্দির। সেই উপলক্ষে এই বিশাল অপচয়। মন্দির নির্মাণ কমিটির সদস্য রামলাল গুজ্জার হিন্দুস্তান টাইমস কে বলেন, আমরা মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান এর কয়েকদিন আগেই রাজস্থানের গুজ্জার সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করেছিলাম দুধ দই ও ঘি দান করার জন্য এবং সবাই মুক্ত হস্তে প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণে দান করেছেন।

এমন বিশাল পরিমাণ খাদ্যদ্রব্য অপচয় করা কি বাধ্যতামূলক নাকি ধর্মীয় রীতি এ প্রশ্নের জবাবে রামলাল বলেন, এমন ঘটনা আজকের নতুন নয় এর আগেও বহুবার ঘটেছিল এমন ঘটনা। বহুদিন থেকে এমন রীতি পালন করে আসা হচ্ছে তাই এবারেও করা হলো বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, দেবতা দেবনারায়ণ আমাদের সবকিছু দেন, তিনি আমাদের গবাদিপশুকে রক্ষা করেন তার তুলনায় আমরা এই সামান্য দান করাটা সৌভাগ্যের বলে মনে করি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories