Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

আজ কৃষকদের ডাকে চলছে ১২ ঘণ্টার ভারত বনধ

নিউজ ডেস্ক : দেশে কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে এবং কৃষক আন্দোলনের সমর্থনে আজ কৃষক সম্প্রদায়ের ডাকে চলছে সারা ভারত বনধ। বনধের আহ্বান করেছে সংযুক্ত কিষান মোর্চা। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার এই বন্ধ ডাকা হয়েছে।

বনধ এর প্রভাব দেশের সর্বত্র পরিলক্ষিত না হলেও বিশেষ করে পরিলক্ষিত হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে বলে জানা গেছে। বিজেপি শাসিত রাজ্য গুলো এবং দমনের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করেছিল। তবে কৃষক আন্দোলনের সমর্থক সংগঠন গুলির তরফ থেকে এই বন্ধ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগেও কৃষক আন্দোলনের সমর্থনে বন্ধ ডেকেছিল সংযুক্ত কিষান মোর্চা।

২৬ শে নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলন এখনো পর্যন্ত দিল্লি হরিয়ানা সীমান্তে জারি রয়েছে। কৃষকদের আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে বিকশিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত মোদি সরকার কোন এক অজানা বাধ্যবাধকতার কারণে কৃষকদের স্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহারের নারাজ বলে অভিযোগ করেছেন কৃষক আন্দোলনের নেতারা। পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু আসাম এর মতো রাজ্যগুলিতে যখন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে তখন কৃষক আন্দোলনের নেতারা সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দান করে সে ব্যাপারে জোরদার প্রচার চালাচ্ছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories