Friday, March 6, 2026
22.2 C
Kolkata

সৌদিতে ধ্বংস হওয়া ড্রোনের আঘাতে আহত ১২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের রাজধানী আবহার বিমাানবন্দরে এক ড্রোন হামলা হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে এই হামলায় অন্তত ১২ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে জানানো হয়।হামলায় আহতদের মধ্যে বিভিন্ন দেশের পর্যটক ও শ্রমিক রয়েছেন।এসপিএর খবরে হামলার জন্য ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের অভিযুক্ত করা হয়েছে।তবে হাউছিদের পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকার করে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ইয়েমেনে হাউছিদের বিরুদ্ধে লড়াইরত আরব জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেসামরিক বিমানবন্দর ও পর্যটকদের লক্ষ্য করে এই হুমকির কঠোর জবাবের প্রস্তুতি নেয়া হচ্ছে। ২০১৫ সালে ইয়েমেনে সৌদি নেতৃত্বের আরব জোটের সামরিক বাহিনী প্রবেশের পর থেকেই ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলো হাউছিদের হামলার শিকার হয়ে আসছে। একইসাথে সম্প্রতি সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র ও আরব জোটের গুরুত্বপূর্ণ সদস্য সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা।২০১১ সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনে দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে। বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে ২০১৪ সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউছিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি।ছয় বছরের বেশি সময় চলমান এই গৃহযুদ্ধে হাউছি নিয়ন্ত্রিত সানাকেন্দ্রীক উত্তর ইয়েমেন ও বন্দর নগরী এডেনকেন্দ্রীক দক্ষিণাঞ্চলীয় সরকারের অধীন দক্ষিণ ইয়েমেনে বিভক্ত হয়ে পড়ে।ইয়েমেনে চলমান যুদ্ধ-সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক লোকজন। এছাড়া যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories