Wednesday, October 21, 2026
25 C
Kolkata

পূন্যস্নান সেরে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আহত একই পরিবারের ১৫জন!

মালদা, শেখ সাদ্দাম: পূন্যস্নান সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম হলেন ১৫ জন পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল নাগাদ মালদা জেলার চাঁচোল থানার পাহাড়পুরে ৮১ নং জাতীয় সড়কে। জখমরা সকলে চাঁচোল ২ ব্লকের মালতীপুরের নয়াটোলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মকর সংক্রান্তি উপলক্ষে একটি ভুটভুটিতে করে ২০/২২ জনের এক পুণ্যার্থীর দল চাঁচলের আশাপুর ঘাটে মহানন্দা নদীতে পুণ্যস্নান করতে গিয়েছিলেন। পুণ্যস্নান সেরে তাঁরা সকলেই বাড়ি ফিরছিলেন। চাঁচলের পার্শ্ববর্তী পাহাড়পুর এলাকায় সামসীগামী একটি যাত্রীবাহী বাস তাদের ভুটভুটিতে ধাক্কা মারে।

সঙ্গে সঙ্গে ভুটভুটিটি উল্টে যায়। ভুটভুটিতে থাকা পুণ্যার্থীরা বরাত জোরে প্রাণে বাঁচেন ঠিকই। তবে এদের মধ্যে ১৫জন জখম হন। স্থানীয়রা ছুটে এসে জখম পুণ্যার্থীদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories