Friday, March 6, 2026
32.6 C
Kolkata

স্পেন ও পর্তুগালের মাঝের উপদ্বীপে অতিরিক্ত গরমে ১৭০০ মানুষের জীবন কেড়েছে

চলতি বছরে ভয়াবহ অতিরিক্ত গরমে স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে কমপক্ষে ১৭০০ মানুষের মৃত্যু হয়েছে। সমগ্র ইউরোপে যে ভাবে ভয়াবহ তাপদাহ চলছে তাতে নাভিশ্বাস সাধারণ মানুষের।

শুক্রবার এক তথ্য জারি করেছে নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুজে।

তিনি বলেন, “গত কয়েক দশক ধরে অতিরিক্ত গরমের কারণে হাজার হাজার মানুষ মারা গেছেন। এমনকি অতিরিক্ত গরমের কারণে কখনও কখনও দাবানলের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, এই বছর ইতিমধ্যেই আমরা স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে ১,৭০০ মানুষের মৃত্যু দেখেছি।

চরম তাপদাহ মাঝে মাঝে স্বাস্থ্য ব্যবস্থার ওপর ঝুঁকি সৃষ্টি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, বৃদ্ধ ও শিশুদের সাবধানতা অবলম্বন করতে বলেন।এই তীব্র গরম তাদের বেশি ক্ষতি করতে পারে বলে আরও জানান তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে গরমের মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীদিন গুলিতে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি ।

তিনি সম্ভাব্য এ তাপমাত্রাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। পাশাপাশি জলবাযু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বিশেষ করে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories