Tuesday, October 27, 2026
28 C
Kolkata

২ কোটি ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পিপলা পল্লী সমিতির সম্পাদকের বিরুদ্ধে

এনবিটিভি ডেস্ক, সফিকুল আলম, মালদা,০৫ সেপ্টেম্বর: শতবর্ষ প্রাচীন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা পল্লী সমিতির সম্পাদকের বিরুদ্ধে প্রায় দুই কোটি চোদ্দ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পিপলা পল্লী সমিতির সদস্য ও গ্রামবাসীরা।পুলিশ সুপার ও মহাকুমা শাসকের কাছে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। শুক্রবার রাত্রে তারা হরিশ্চন্দ্রপুর প্রশাসনকেও স্মারকলিপি প্রদান করেন বলে খবর।

জানা গেছে শতবর্ষ প্রাচীন এই পিপলা পল্লী সমিতির সম্পাদক গৌতম আচার্য সমিতির দুই কোটি চোদ্দ লাখ টাকা নয়-ছয় করেছেন এবং তার কোন হিসেব দিতে পারছেন না এমনটাই অভিযোগ এনেছেন সমিতির সভাপতি বীরেন্দ্র নাথ দাস।

অভিযোগ সমিতির সভাপতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ভুয়ো রেজুলেশন বানিয়ে তিনি ব্যাংকে লেনদেন করেছেন এবং কাউকে না জানিয়ে টাকা পেমেন্টও করেছেনে বলে দাবি। এখন হিসাব চাইলে তিনি হিসাব দিতে পারছেন না। হিসাবের জন্য এর আগে বেশ কয়েকবার মিটিংও বসানো হয়। এ বিষয়ে বারবার তাকে অনুরোধ করা হলে ও তিনি হিসাব দিতে নারাজ বলে অভিযোগ। তাই এর সমাধান চেয়ে পিপলা পল্লী সমিতির সভাপতি পুলিশ সুপার-সহ মহকুমা পুলিশ আধিকারিক এর দ্বারস্থ হয়েছেন। এদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সমিতির সম্পাদক গৌতম আচার্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories