Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

মুর্শিদাবাদের ইসলামপুরে সাইবার ক্রাইম চক্রের হদিশ, গ্রেফতার ৩

বিশ্বজিৎ কর্মকার, ইসলামপুরঃ মুর্শিদাবাদের ইসলামপুরে সাইবার চক্রের হদিশ, গ্রেফতার করা হল তিন যুবককে। বৃহস্পতিবার সন্ধের সময় তল্লাশী চালিয়ে ইসলামপুরের টেকারায়পুর অঞ্চলের ঈশান নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি বায়োমেট্রিক ডিভাইস, একাধিক সিম, মোবাইল ও এটিএম কার্ড ও বাজেয়াপ্ত করেছে ইসলামপুর থানার পুলিশ।  ধৃতদের নাম যথাক্রমে শুভ মিঞা, কবির খান এবং মুফতি কিবনেইয়ার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিত অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা অবৈধ সিম নিয়ে আঁধার কার্ড তৈরির সঙ্গেও যুক্ত ছিল বলে মনে করছেন পুলিশ প্রশাসনের কর্তারা। এছাড়াও সিমের  মাধ্যমে ভুয়ো ভাবে টাকা তুলার কাজ করতে, এটিএম কার্ডের মাধ্যমে অবৈধ ভাবে টাকা লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল তারা, এমনটাই অনুমান পুলিশের।

তাদের সঙ্গে আর কারা কারা এই কাজের সঙ্গে যুক্ত তার তল্লাশী শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের এদিন শুক্রবার লালবাগ আদালতে তোলা হবে এবং ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার অনুরোধ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories