Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

ফুলছড়ি উপজেলার চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

শাওন শান
রিপোর্টার,এনবিটিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের বিরুদ্ধে অসদাচরণ ও বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সকল ইউপি চেয়ারম্যানরা। তারা ইতিমধ্যে অনাস্থা প্রস্তাবের কপি সহ লিখিতভাবে রংপুরের বিভাগীয় কমিশনার ও গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
গত বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ সভায় সকল ইউপি চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত নেন। তারা গত রোববার লিখিতভাবে রংপুর বিভাগীয় কমিশনার ও গতকাল সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের কাছ অনাস্থা প্রস্তাব দাখিল করে আবেদন করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম ও কঞ্চিপাড়ার ইউপি চেয়ারম্যান লিটন মিয়া জানান, একজন উপজেলা চেয়ারম্যান হয়ে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের থাপড়াতে যান এবং চরম দূর্ব্যবহার করেন। তারা বলেন, অনাস্থা প্রস্তাবের চার দফায় ইউপি চেয়ারম্যানদের সাথে অসদাচরণ, ৩০ শে জুন মেয়াদ শেষ হবার কথা থাকলেও টিআর কাবিখার ৮০ ভাগ বরাদ্দে স্বাক্ষরের জন্য উতকোচ দাবী করা, ভাইস চেয়ারম্যানদের বঞ্চিত করে উপজেলা পরিষদের ২০ ভাগ নিজে বাস্তবায়নের পায়তারা, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় চারশ মৃত বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধিভাতা প্রতিস্থাপন অনুমোদনে অনৈতিক সুবিধা দাবী করাসহ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়েছে।
অনাস্থা প্রস্তাবের ব্যাপারে কথা বলতে উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories