Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

ভয়াবহ পথ দুর্ঘটনায় কেনিয়ায় মৃত ৫১, আহত ৩২

এনভিটিভি, ওয়েব ডেস্ক: ভয়ংকর পথ দুর্ঘটনা পশ্চিম কেনিয়ায়। দুর্ঘটনায় অন্ততপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩২ জন।  সূত্রের খবর, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কেরিচো এবং নাকুরুর মাঝে হাইওয়েতে। একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একাধিক গাড়ি ও বাইকে সজোরে ধাক্কা মারে। কয়েকটি গাড়িকে পিষে দিয়ে উল্টে যায় ট্রাকটি। কয়েকটি বাসেও ধাক্কা মারে ট্রাকটি। দুর্ঘটনার জেরে একেবারে দুমড়ে মুচড়ে যায় পরপর গাড়ি। তার তলায় পিষ্ট হয়ে বহু যাত্রী প্রাণ হারান।  পুলিশ সূত্রে খবর, এখনও ৫১ জনের মৃতদেহ তারা উদ্ধার করেছে। ৩২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আশঙ্কাজনক অনেকেই। স্থানীয়দের রক্তদানের জন্য আবেদন করেছে কেনিয়ার রেড ক্রস সোসাইটি। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে দেরি হচ্ছে। এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories