Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

অক্সিজেন সিলিন্ডার ফেটে ৫২ জনের মৃত্যু ইরাকে

ইরাকের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন। দেশটির একটি হাসপাতালের করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

বিবিসি জানিয়েছে, সোমবার রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার খবরে হাসপাতালের সামনে ভিড় করেন সেখানে চিকিত্‍সাধীন রোগীদের অনেক আত্মীয়স্বজন। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে তাত্‍ক্ষণিকভাবে পাওয়া খবরে ধারণা করা হচ্ছে যে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে থাকা রিপোর্টাররা বলছেন, আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে দগ্ধ মরদেহ বের করে আনা হয়। জীবিতদের উদ্ধারে সেখানে এখনও তল্লাশি করছেন উদ্ধারকর্মীরা।

ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন, করোনা ইউনিটের ভেতরে এখনও অনেক রোগী আটকা পড়ে থাকতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনা রোগীর চিকিত্‍সা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।

এদিকে করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে ভিড় করেন আটকে পড়া রোগীদের স্বজনরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে এ ঘটনায় তুমুল সমালোনার সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের পদত্যাগের দাবি করেছেন অনেকে।

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর দায়ীদের তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হাবলৌসি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রমাণ করে যে, ইরাকিদের জীবন রক্ষায় দায়িত্বশীলরা ব্যর্থ। এ ধরনের বিপর্যয়কর ব্যর্থতার অবসান করার এটাই উপযুক্ত সময়।

এর আগে গত এপ্রিল মাসের শেষের দিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে ৮২ জন রোগী নিহত হয়েছিলেন। ওই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন কমপক্ষে আরও ১১০ জন। হাসপাতালটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্‍সা দেওয়া হচ্ছিল।

ইরাকের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ছাড়াও অন্যান্য সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে হাসপাতালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories