Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে নারীর হিজাব ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৬ জন

উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে দেওয়া ও তার সঙ্গে থাকা যুবককে মারধরের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার মুজাফ্‌ফরনগরে খালাপার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ফলে ব্যাপক ক্ষোভ ছড়ায়।

এমনটা জানা যায় যে ৮-১০ জন যুবক ওই নারি ও তার সঙ্গীকে রাস্তায় আটক করে এবং তার পরেই এক যুবক জোর করে ওই নারীর হিজাব টেনে খুলে ফেলে। বাকিদের ওপর গালাগালি, হুমকি ও মারধর করার অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় ছত্রভঙ্গ করে এবং তাদের নিরাপদে থানায় নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে , ২০ বছর বয়সী ফারহীন ও তার সাথে সচিন একটি ঋণের কিস্তি সংগ্রহ করতে গিয়েছিলেন। ফারহীন খালাপারের স্থানীয় বাসিন্দা এবং একটি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে চাকরি করেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories