Sunday, September 6, 2026
28 C
Kolkata

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 65 বছরের বৃদ্ধ!

ধর্ষিত কিশোরি

সুরজিৎ দাস, নদীয়া: ছলনা করে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে মাদক খাইয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো তারই এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। সুকুমার বিশ্বাস নামে 65 বছরের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, নতুনগ্রাম এলাকার বাসিন্দা বছর 14 এর এক নাবালিকাকে সরস্বতী পুজোর দিন তার প্রতিবেশী সুকুমার বিশ্বাস নামে বছর 65 এর এক বৃদ্ধ ভুলিয়ে ভালিয়ে স্থানীয় একটি জঙ্গলে নিয়ে যায়। অভিযোগ, এরপর ওই নাবালিকাকে ছলনা করে কোল্ড ড্রিঙ্কস এর সাথে মাদক মিশিয়ে খাইয়ে দেয় ওই বৃদ্ধ। আর এরপর ওই নাবালিকা নেশাগ্রস্থ হয়ে পড়লে তাকে ধর্ষণ করে সে।

ঘটনার আকস্মিকতায় প্রথমে বিষয়টি নিয়ে চুপ থাকলেও সোমবার নাবালিকা বিষয়টি তার পরিবারের লোকেদের জানায়। আর এরপরই ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কে গ্রেফতার করে ধানতলা পুলিশ। মঙ্গলবার ধৃতকে রানাঘাট আদালতে পেশ করে পুলিশ। আদালত অভিযুক্তকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় কার্যত নিন্দার ঝড় উঠেছে এলাকা জুড়ে।স্থানীয়রা প্রশ্ন তুলছেন, যে নাবালিকাকে অভিযুক্ত নাতনি বলে সম্বোধন করতো, কিভাবে বৃদ্ধ বয়সে সে এই কাজ করতে পারে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories