Wednesday, October 21, 2026
25 C
Kolkata

পরীক্ষা বয়কট করে বিক্ষোভ পলিটেকনিক ছাত্রছাত্রীদের!

পশ্চিম বর্ধমান,এনবিটিভি ডেস্ক: অফলাইন পরীক্ষা বয়কট করলো নজরুল সেন্টেনারী পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা।কলেজের সামনে বসে পরীক্ষা বয়কটের বোর্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল পলিটেকনিকের ছাত্র ছাত্রীরা।তাদের দাবি,অনলাইন পরীক্ষা নেওয়া হোক না হলে তাদের সিলেবাস শেষ করে অফলাইনে পরীক্ষা নেওয়া হোক।তাছাড়া তারা কেউ পরীক্ষা দেবে না বলে দাবি করেন।

আজ থেকে সব প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এবং পরশু থেকে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে।পরীক্ষা বয়কটের একটি লিখিত স্মারকলিপি প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে কলেজের প্রথম বর্ষের ছাত্রী বর্ষা বাউরি বলেন, “করোনা কালে অনলাইনে ক্লাস করে হঠাৎ জানানো হয় যে আমাদের অফলাইনে পরীক্ষা নেওয়া হবে।এই বিষয়ে জানার পরই আমরা প্রধান শিক্ষকে একটি লিখিত আবেদন করে বলি আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হোক কিন্তু কোনো সুরাহা হয়নি।সিলেবাস শেষ না করে কি ভাবে অফলাইন পরীক্ষাদেব?পরীক্ষায় কি লিখবো?প্রাক্টিক্যাল ক্লাস ঠিক মত হয়নি আর প্রাক্টিক্যাল হলো আমাদের সব”।

এই প্রসঙ্গে কলেজের প্রধান শিক্ষক ডাক্তার মহাম্মদ ফারুক আলি বলেন,” ছাত্র ছাত্রীদের সমস্যার কথা এর আগেও আমি উচ্চ আধিকারিকদের কাছে জানিয়েছি।আজ আমাদের তরফে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করা হয়।কিন্তু আজ থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে,আমার কাছে একটা লিখিত দিয়েছে সেই বিষয়ে আমি উচ্চতম সব আধিকারিকদের জানাবো”।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories