Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অন্ধ্রপ্রদেশের পান্না নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৭ কিশোর

নিউজ ডেস্ক :  বন্ধুর বাবার মৃত্যু বার্ষিকী পালন করতে এসে অন্ধ্র প্রদেশের পেন্না নদীতে ডুবে মৃত্যু হল সাত কিশোরের। বৃহস্পতিবার বিকেলের দুর্ঘটনার পরে রাতে দুই জনের এবং শুক্রবার সকালে আরও দুটি দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

সিদ্ধবটম শহরের পুলিশ সাব-ইন্সপেক্টর রমেশ বাবু হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, ‘আমাদের সন্দেহ, বাকি তিনটি দেহ নদীর গভীরে থাকা বালিতে আটকে গিয়েছে। মৃতদের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত সোমশেখর, যশবন্ত, জগদীশ, সতীশ, রাজেশ, চেন্নু ও তরুণ তিরুপতির বাসিন্দা। বন্ধু ইরুভারি শিবকুমারের বাবা ইরুভারি রামচন্দ্রাইয়ার প্রথম মৃত্যু বার্ষিকীতে অংশগ্রহণ করতে তারা সিদ্ধবটম শহরে এসেছিল।

অনুষ্ঠান শেষ হলে বন্ধুরা সকলে পেন্না নদীতে স্নান করতে যায়। কিছু ক্ষণ পরে শিবকুমার তীরে উঠে এলেও বাকি সাত জন নদীর গভীরতম অংশে সাঁতার কাটতে যায়। নদীর গভীরতা বুঝতে না পেরে এবং প্রবল স্রোতের আন্দাজ না পেয়েই তারা নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে তীব্র গতির স্রোত সাত কিশোরকে ভাসিয়ে নিয়ে যায়।

শিবকুমার ও তীরে উপস্থিত অনেকে পুলিশকে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। নদীতে নামানো হয় দক্ষ সাঁতারুদের। রাত ৯টা নাগাদ উদ্ধার হয় সোমশেখর ও রাজেশের দেহ। পরের দিন সকালে আরও দুই কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ। দেহগুলি ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories