Friday, March 6, 2026
22.2 C
Kolkata

জলপ্রপাতের প্রবল স্রোতে ভেসে গেল একই পরিবারের ৭ জন, তিন লাশ উদ্ধার

মুম্বাই লোনাভালায় জলপ্রাতে প্রচণ্ড স্রোতের ধাক্কায় একই পরিবারের সাতজন ভেসে গেছেন।

হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় তারা ভেসে যান। পরে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। দুইজন কোনোরকমে সাঁতরে তীরে ফিরতে পেরেছেন, আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

পুরো ঘটনার ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, পানির ধারার মাঝে একটি পাথরের ওপর দাঁড়িয়ে আছেন তারা, পরস্পরকে জড়াজড়ি করে ধরে একটু একটু করে এগিয়ে ফেরার চেষ্টা করছেন। পরক্ষণেই ধেয়ে আসা পানির প্রবল ধারা তাদের ভাসিয়ে নিয়ে যায়। নিচের দিকে ভেসে যেতে যেতে তারা চিৎকার করে তাদের বাঁচানোর অনুরোধ জানাতে থাকেন।

সাত সদস্যের পরিবারটিও ছুটি কাটাতে গিয়েছিলেন মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে পাহাড়ি শহর লোনাভালায়। রোববার দুপুর দেড়টার দিকে তারা স্থানীয় ভুসি বাঁধের হ্রদের নিকটবর্তী জলপ্রপাতে পিকনিক করতে গিয়েছিলেন। ওইদিন সকাল থেকেই ওই অঞ্চলে ভারি বৃষ্টি হওয়ায় বাঁধের পানি উপচে পড়ছিল। জলপ্রপাতের পানির প্রবাহও বেড়ে গিয়েছিল। পরিবারটি ভেসে যাওয়ার সময় ছুটে চলা পানির উন্মত্ততার কারণে কেউ ঝাঁপিয়ে পড়তে পারছিলেন না।

পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দড়ি ও ট্রেকিং গিয়ার নিয়ে জীবিতদের খোঁজ শুরু করেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories