Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মথুরা ঈদগাহ মসজিদ অপসারণের জন্য মামলায় বাদী হতে চেয়ে দায়ের করা ৭ আবেদন বাতিল আদালতের

নিউজ ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে এখন সুপ্রিম কোর্টের সম্মতি নিয়েই তৈরি হচ্ছে রাম মন্দির। ১৯৯২ সালে ভারতের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের হৃদয়ের ওপর যে হামলা করেছিল উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তার ক্ষত শুকায়নি আজও। কিন্তু এরই মাঝে শুরু হল আরেক সম্ভাব্য বাবরি ধ্বংসের প্রস্তুতিপর্ব। রাম মন্দির নির্মাণের সূচনার সময়ে হিন্দুত্ববাদীদের স্লোগান ছিল,”বাবরি তো এক ঝাঁকি হ্যায় কাশী-মথুরা বাকি হ্যায়।” সেই পথে বহু দূর এগিয়েছে গেরুয়া সন্ত্রাসীরা। ইতিমধ্যেই আদালতে তিনটি মামলা করা হয়েছে সপ্তদশ শতকে কালজয়ী মুঘল বাদশাহ আলমগীর ওরঙ্গজেব এর তৈরি ঈদগাহ মসজিদ অপসারণের জন্য। এবার সেই মামলাতেই নিজেদেরকে বাদী করতে চেয়ে মথুরার জেলা দায়রা আদালতে জমা পড়ে নয়টি আবেদন। গতকাল তার প্রত্যেকটি খারিজ করে দিল আদালত।

 

জেলা ও দায়রা জজ যশবন্ত কুমার মিশ্র কর্তৃক গঠিত বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছে, মথুরার জেলা সরকারের কাউন্সিল সানজাই গৌর জানিয়েছেন।

মসজিদ অপসারণের আবেদনটি প্রত্যাখ্যান করে, সিনিয়র দেওয়ানী বিচারকের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মোট তিনটি মামলা এখনও জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

প্রথম মামলাটি লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রীর দ্বারা কেশব দেব মন্দিরের শিশু দেবতা শ্রী কৃষ্ণ বিরাজমানের “পরবর্তী বন্ধু” এবং অন্য ছয় জনকে নিয়ে দায়ের করেছিলেন।

দ্বিতীয় মামলা দায়ের করেছিলেন হিন্দু সেনা প্রধান মণীশ যাদব। তৃতীয়টি অ্যাডভোকেট মহেন্দ্র প্রতাপ সিংয়ের মাধ্যমে পাঁচ জন বাদী হয়ে দায়ের করেছিলেন।

মামলাগুলিতে শ্রী কৃষ্ণের জন্মস্থানের নিকটবর্তী কাত্র কেশব দেব মন্দিরের নিকট ১৩.৩৭-একর জায়গার ওপর ১৬৭৯-৭০ সালে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের আদেশে নির্মিত মসজিদটি সরানোর দাবি জানানো হয়েছে।

তারা শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা এবং শাহী ঈদগাহ ম্যানেজমেন্ট কমিটির মধ্যে মন্দিরের নিকটে মসজিদটির অস্তিত্বের অনুমতি দিয়ে আদালতের মধ্যস্থতায় সম্পাদিত একটি চুক্তি বাতিলের ও দাবি জানিয়েছেন।

আদালতের তরফ থেকে আবেদন খারিজ করে দেওয়ার পর এই বিষয়ে দায়ের করা মামলাগুলোর পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে ২২ শে মার্চ। তবে মন্দির কর্তৃপক্ষ এবং সেখানকার পুরোহিতদের সংগঠন মসজিদ অপসারণের জন্য করা সমস্ত আবেদন গুলিকে সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত এবং সাম্প্রদায়িক বাদানুবাদ সৃষ্টির কারণ হিসাবে মনে করছেন। তারা এই মামলাগুলির বিরোধিতা করে এগুলিকে বাতিল করার আবেদন জানিয়েছেন। অন্যদিকে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং আরএসএস এর অন্যান্য শাখা সংগঠন মসজিদের অপসারণ চেয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories