Saturday, September 5, 2026
30 C
Kolkata

মাদ্রাসায় ভুয়ো শিক্ষক, মিড ডে মিল সহ অন্যান্য সরকারি প্রকল্পে অনিয়ম, আর্থিক কারচুপি ধরতে তৎপর নবান্ন

মালদার রাতুয়ার বাটনা জেএমও সিনিয়ার মাদ্রাসা ও ভগবানপুর গার্লস হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়ম ও বিভিন্ন প্রকার সরকারি প্রকল্প যেমন মিড ডে মিল, ঐক্যশ্রী, কন্যাশ্রী সহ আরও বেশকিছু প্রকল্পকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দারা মাদ্রাসা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের উপর ভিত্তি করে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়। নবান্ন থেকে রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব সহ একদল আধিকারিকে ওই দুই মাদ্রাসায় পাঠানো হয়।

মালদার রাতুয়ার বাটনা জেএমও সিনিয়ার মাদ্রাসা ও ভগবানপুর গার্লস হাই মাদ্রাসায় গিয়ে, দুই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। সংগ্রহ করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মাদ্রাসা নিয়োগ-দূর নীতি ও আর্থিক অনিয়ম সহ অন্যান্য কারচুপির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।

ভগবানপুর গার্লস হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা সাহানা পারভিন, মাদ্রাসার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories