Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

এখনও হার মানতে পারছে না বিজেপি! পুনর্গণনার দাবিতে হাইকোর্টে গেল ৮ বিজেপি প্রার্থী

নিউজ ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়ে ফল ঘোষণা হয়েছে প্রায় ২ মাস উত্তীর্ণ। তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে বিজেপি। আশা ছিল ২০০ টি আসন। কিন্তু গেরুয়া শিবির পেয়েছে মাত্র ৭৪ জন বিধায়ক। তাই এতদিন পরেও হার মানতে পারছেন না বিজেপি নেতারা। আরো দুই বিজেপি প্রার্থী হাইকোর্টে পুনর্গণনার আবেদন জানাল। এই নিয়ে মোট ৮ জন বিজেপি প্রার্থী হাইকোর্টে গেল পুনর্গণনার দাবিতে।

পাণ্ডবেশ্বর ও মহিষাদলের বিজেপি প্রার্থীদের পর এবার কলকাতা হাই কোর্টে গেলেন মানিকতলা ও জলপাইগুড়ির প্রার্থীরা। সোমবার তাঁদের আবেদন খতিয়ে দেখতে পারে আদালত।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুনর্গণনা হলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মানিকতলার বিজেপি প্রার্থী (BJP) কল্যাণ চৌবে। তাঁর কথায়, “ভোট আবার গণনা হোক। পুনর্গণনা হলেই আমি জিতব।” তাই ভোটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের কাছে ২০ হাজার ২৩৮ ভোটে হেরেছেন তিনি।

একইরকম আত্মবিশ্বাসী সুজিত সিনহা-ও। তিনি উত্তরবঙ্গের জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ছিলেন। কিন্তু মাত্র ৯৪১ ভোটে তৃণমূল প্রার্থী প্রদীপকুমাপ বর্মার কাছে পরাজিত হন। এই কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগ, গণনায় ত্রুটি রয়েছে। পুনর্গণনা হলে জয় পাওয়ার বিষয় ১০০ শতাংশ নিশ্চিত। একই রকম অভিযোগে হাইকোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নন্দীগ্রামে তিনি বিতর্কিত ভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারির কাছে ১৯০০ ভোটে পরাজিত হন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories