Friday, March 6, 2026
28.9 C
Kolkata

৮৮ বছর বয়সে শুনানির নোটিশ, ক্ষোভ প্রকাশ করলেন বৃদ্ধ নাগরিক হাওয়ার হাজি আইউব আলি খান

হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত অনন্তপুর এলাকার বাসিন্দা ৮৮ বছর বয়সি হাজি আইউব আলি খান এসআইআর সংক্রান্ত একটি শুনানির নোটিস পেয়ে বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বয়সের ভারে নুয়ে পড়া এই প্রবীণ নাগরিকের দাবি, তার জীবনে কখনও ভাবেননি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হাজি আইউব আলি খানের কাছে ১৯৫৯ সালের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আজও সযত্নে সংরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করেছেন। সরকারি চাকরির সমস্ত নথি ও পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে।

নোটিস অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি তাকে শ্যামপুর-২ ব্লক অফিসে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাজি আইউব আলি খান বলেন, সারাজীবন সরকারি চাকরি করে আজ নিজের পরিচয় প্রমাণ করতে ডাকা হচ্ছে, যা অত্যন্ত দুঃখের এবং অপমানজনক। তার কথায়, সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলছেন, এত স্পষ্ট নথি থাকা সত্ত্বেও কেন একজন প্রবীণ নাগরিককে শুনানির মুখোমুখি হতে হচ্ছে। ফলে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories