Sunday, September 6, 2026
28 C
Kolkata

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ পড়ার অভিযোগ, মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএমের প্রতিবাদ মিছিল!

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ যাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ভগবানগোলায়। সোমবার সিপিএম-এর ১ নম্বর এরিয়া কমিটির ডাকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বড়সড় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। নির্বাচন কমিশন, রাজ্য সরকার, শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি-আরএসএসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নামেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

এদিন সকালে ভগবানগোলা বিডিও অফিস, থানার সামনে ও আশপাশের বাজার এলাকা ঘিরে মিছিল করা হয়। পরে বিডিও অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, শুনানির নামে বহু মানুষকে দিনের পর দিন ডেকে এনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে। অথচ স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, যোগ্য ভোটারদের নাম কাটা হবে না। কিন্তু বাস্তবে অনেকের নামের পাশে বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সিপিএম নেতা কামাল হোসেন বলেন, জেলায় বিপুল সংখ্যক ভোটারের নামের পাশে “আন্ডার অ্যাডজুডিকেশন” লেখা রয়েছে। এর মানে কী, কেন এই চিহ্ন দেওয়া হল—সেই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা চাইছে দল। তার প্রশ্ন, যদি নাম বাদ দেওয়ার কোনও পরিকল্পনা না থাকে, তবে এতদিন ধরে শুনানির আয়োজন কেন করা হল। এতে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে।

সিপিএম আরও জানান, ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার। সেটি নিয়ে কোনও রকম অনিশ্চয়তা তৈরি হলে তা মানা হবে না। প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়।

প্রতিবাদ মিছিলে “ভোট বাঁচাও” স্লোগানে সরব হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, সমস্যার সঠিক সমাধান না হওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories