Tuesday, June 23, 2026
37.7 C
Kolkata

বৃহত্তর দশগ্রামে পল্লীবিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

পল্লীবিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা ও অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা।
সিলেট সদর উপজেলার বৃহত্তর দশগ্রাম এলাকার বিভিন্ন গ্রামের অনেক গ্রাহকই ভুতুড়ে বিলের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, করোনা পরিস্থিতিতে সরকার জনগণের সুবিধার জন্য বিলম্বফি ছাড়া তিনমাসের বিদ্যুৎ বিল একসাথে পরিশোধের সুযোগ দেন। এসময় মিটার রিডাররা বরাবরের মতো রিডিং না দেখেই কমিয়ে বিল তৈরি করেন। এখন হঠাৎ করে রিডিং বাড়িয়ে বিল তৈরি করায় গ্রাহকদেরকে কয়েকগুন বেশি টাকা গুনতে হচ্ছে। আর এই অতিরিক্ত বিলের টাকা যোগাড় করতে গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছেন।

আমানতপুর (নোয়াগাঁও) নিবাসী জসিম উদ্দিন জানান, নিয়মিত বিল হলে যেখানে ৪০০/৭০০ টাকা বিল আসে সেখানে একত্রে বিল করায় গড়ে প্রতিমাসে ২৫০০ টাকারও বেশি বিল এসেছে। উপকার করতে গিয়ে এখন আমাদের গলায় ছুরি চালানো হচ্ছে কেন?

দশগ্রাম বাজারের ব্যবসায়ী মোহন মিয়া জানান, সারা বছরই মিটার রিডাররা অফিসে বসে বিল তৈরি করেন। বছরে দু/তিনবার হঠাৎ করে রিডিং বাড়িয়ে ভুতুড়ে বিল তৈরি করে গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত টাকা লুটে নেন। নিয়মিত বিল করলে আমাদের ৪-৬ টাকা/ইউনিট বিল আসতো সেখানে ১১.৪৬ টাকা/ইউনিট বিল এসেছে। আমাদেরকে দ্বিগুণ/তিনগুণ বিল গুনতে হচ্ছে। এই ডাকাতি বিদ্যুৎ অফিসের লোকেরা কার স্বার্থে, কেন করছেন? এগুলো দেখার কি কেউ নেই? তবে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ী আব্দুল বাছিত জানান, গত ৩ মাসে বিল এসেছে ১৭০০ টাকা আর এই মাসে এসেছে ১০০০ টাকা। একত্রে বিল দেওয়ায় আমাদের কয়েকগুন বেশি বিল গুণতে হচ্ছে। মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে হিমশিম খাচ্ছে সেখানে এই অযৌক্তিক, মনগড়া অতিরিক্ত বিল কিভাবে পরিশোধ করবে?

এভাবে অনেক গ্রামেই পল্লীবিদ্যুতের ভুতুড়ে বিলের খবর পাওয়া গেছে। গ্রাহকগণ সঠিকভাবে বিল তৈরির দাবি জানিয়েছেন।

এদিকে সিলেট পল্লীবিদ্যুত-২ এর অফিসে অনেকজন বারবার ভুতুড়ে বিলের ব্যাপারে অভিযোগ প্রদান করলেও শুধুমাত্র শান্তনার বাণী শুনানো হয় বাস্তবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে গ্রাহকবৃন্দ জানিয়েছেন।

Hot this week

ইরান চুক্তি না মানলে ধ্বংস করে দেব-ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি...

সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্ত এলাকায় জমি মোহন যাদবের পরিবারের! মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ব্যাপক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাকে ঘিরে নতুন বিতর্কের...

ঋতব্রতকে ১ ইঞ্চিও জমি নয়, দলের ক্ষমতা ধরে রাখতে কমিশনকে চিঠি ‘কালীঘাট’ তৃণমূলের!

তৃণমূল কংগ্রেসে মমতা বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর লড়াই এবার...

“ট্রাম্পের কথায় চলবে না ইজ়রায়েল!” ট্রাম্পের দাবি সরাসরি খারিজ, ইজ়রায়েলের স্বাধীন অবস্থান স্পষ্ট করলেন নেতানিয়াহু!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সোনার পাহাড়! সব্যসাচীর ‘বিশেষ বান্ধবী’ টিনার বাড়িতে উদ্ধার ৩ কেজি গয়না

তৃণমূল নেতা সব্যসাচী দত্তর বিরুদ্ধে তোলাবাজির মামলায় তদন্ত চালাতে...

Topics

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

Related Articles

Popular Categories