Wednesday, October 28, 2026
31 C
Kolkata

টিটাগড়ে গুলি করে খুন বিজেপি নেতা মনীশ শুক্লা

এনবিটিভি ডেস্ক,৫ অক্টোবর,২০

রবিবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ব্যারাকপুরে স্থানীয় এক বিজেপি নেতার উপর দুটি বাইক করে হামলাকারী এসে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর গভর্নর জগদীপ ধানখর পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) এবং পুলিশ মহাপরিচালককে (ডিজিপি) তলব করেছেন “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে ভয়াবহ এই হত্যা ।”

স্থানীয় কাউন্সিলর মনীশ শুক্লাকে সন্ধ্যায় বিটি রোডে দুজনে গুলি করে হত্যা করে। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। তবে মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন “এটি লজ্জাজনক তৃণমূল এখন রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার রাজনীতি শুরু করেছে। থানার সামনে এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশে আমাদের কোনও বিশ্বাস নেই। আমরা সিবিআই তদন্ত চাই।” শুক্লার “হত্যার” জন্য বিজেপি সাংসদ অর্জুন সিংও তৃণমূলকেই দায়ী করেছেন এবং দাবি করেছেন, একটি কার্বাইন থেকে তাকে গুলি করা হয়েছিল। গত বছর বিজেপিতে আসা শুক্লাকে অর্জুন সিংহের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

তৃণমূলের প্রবীণ নেতা নির্মল ঘোষ বলেছেন, ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দের জেরে ঘটেছে এবং তৃণমূলের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন।

এই ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুর এলাকায় বিজেপি ১২ ঘন্টা বন্ধ ডেকেছে।

Hot this week

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে বীরভূমে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ,ছোড়া হলো ডিম

বীরভূমে দলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন...

কৌস্তভের হুঁশিয়ারি উপেক্ষা! মণীশ শুক্লা খুনে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে মিষ্টি নিয়ে উপস্থিত বিজেপি কর্মীরা

ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর হুঁশিয়ারির পরেও মণীশ শুক্লা...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

Topics

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

অপারেশন সিঁদুরের পর নয়া কূটনৈতিক সমীকরণ, আসন্ন SCO বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের!

অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের আবহেই কূটনৈতিক ক্ষেত্রে...

AI-তে বিপুল বিনিয়োগের জের! ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে বিপুল বিনিয়োগের জেরে ব্যয় নিয়ন্ত্রণে...

Related Articles

Popular Categories