Tuesday, June 23, 2026
28.8 C
Kolkata

আসানসোলে রেল ও সেলের যৌথ উদ্যোগে হওয়া ওভারব্রিজের কাজ দেখলেন বাবুল সুপ্রিয়

এনবিটিভি ডেস্ক, আসানসোল: করোনার জন্য আসানসোলের কুমারপুরে জি টি রোডে রেল ও সেলের যৌথ উদ্যোগে তৈরী হওয়া ওভার ব্রিজের কাজ গত কয়েক মাস ধরে বন্ধ হয়ে গেছিল। নতুন করে সেই কাজ আবার শুরু হয়েছে। সেই কাজ দেখতে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় মঙ্গলবার দুপুরে আসানসোলের ডিআরএম সুমিত সরকার কে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তিনি ওভার ব্রিজের কাজ খতিয়ে দেখেন৷

পরে সাংবাদিকদের বাবুল বলেন, এই ব্রিজ ১২২ টি স্তম্ভ বা খুঁটি তৈরি হবে। যার মধ্যে ৪৬ টির কাজ শেষ হয়ে গেছে। এছাড়াও এই ব্রিজের জন্য যে লিঙ্ক রাস্তা গুলি তৈরি করার দরকার সেগুলিরও কাজ শেষ হয়ে গেছে। মাত্র ২০০ মিটার রাস্তা বাকি আছে। রেলের পক্ষ থেকে ৩ কোটি ও সেলের পক্ষ থেকে ৩০কোটি অর্থাৎ মোট ৬০ কোটি টাকা এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে । তিনি আরও বলেন, সাধারণত জাতীয় সড়কে ১১ মিটার চওড়া ব্রিজ হয়। এখানে ৯ মিটার চওড়া করা হবে৷ প্রথমে ৪০ কোটি টাকার অনুমোদন করিয়ে ছিলাম। কিন্তু রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে বলেছিলেন যদি ১১মিটার চওড়া না করা হয় তাহলে পিডব্লুডি বা পূর্ত দপ্তর এর অনুমোদন দেবে না । সেই কারণে শেষ পর্যন্ত বিশেষ অনুমতি নিয়েই ১১ মিটার চওড়া করার সিদ্ধান্ত নিয়ে এই ব্রিজে কাজ শুরু হয়। এই ব্রিজ তৈরি হলে আসানসোল থেকে কুলটি, বরাকর, চিত্তরঞ্জন, পুরুলিয়া এমনকি ঝাড়খন্ড যাওয়ার জন্য আর এই রেলগেটে এসে ঘণ্টার পর ঘণ্টা বাস, গাড়ি সহ কাউকে অপেক্ষা করতে হবে না। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই ব্রিজ তৈরী হলে তাদের সমস্যা মিটে যাবে। যারা রাস্তার পাশে এখানে ছিলেন তাদের পুনর্বাসনের কথাও ভাবা হয়েছে। তিনি জানিয়ে দেন, ভোটের দিকে তাকিয়ে দ্রুত এই ব্রিজ তৈরী করে আমি উদ্বোধন করার পক্ষপাতি নই। দ্রুত কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন জায়গায় ব্রিজে ফাটল ধরেছে ও ভেঙে যাচ্ছে। যা এই রাজ্য হয়। তেমন ঘটনা যাতে না ঘটে তার জন্য মজবুত করে সেতুটি তৈরি করা হচ্ছে। করোনার সময় কাজ বন্ধ থাকলেও আবার নতুন করে কাজ শুরু হওয়ায় আমি সব কর্মী ও আধিকারিকদের ধন্যবাদ জানাচ্ছি এখানে পাঁচটি টি গাছের জন্য ব্রিজ সম্পূর্ণ করতে কিছুটা বাধা তৈরি হচ্ছে। কিভাবে এই কাজগুলোকে সরানো যায় তা নিয়ে অবশ্যই আমি আমার দপ্তরের মাধ্যমে বিষয়টি আলোচনা করব।

এর আগে এদিন বাবুল সুপ্রিয় রানিগঞ্জে ২নং জাতীয় সড়কের সার্ভিস রোড মেরামতির কাজ ঘুরে ঘুরে দেখেন। এই প্রসঙ্গে তিনি বলেন যেখানে যেখানে সার্ভিস রোডের খারাপ অবস্থা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সেগুলি দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

Hot this week

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

Topics

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

Related Articles

Popular Categories