Wednesday, October 28, 2026
24 C
Kolkata

মরাগাঙ্গেঁ চুরি করে মাছ শিকারে এসে নৌকা জাল সহ ধরা পড়লো একদল চোর

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের মরাগাং নামক জলাবদ্ধে চোরি করে মাছ শিকার করতে এসে গত মধ্যরাতে নৌকা জাল মাছ সহ জনতার হাতে ধরা পড়েছে একদল চোর।

চোরদের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার দিঘলী (দক্ষিণ চাকলপাড়া) গ্রামের বাসিন্দা। নৌকা জাল মাছ সহ চোরদের আটকের খবর পেয়ে তাদের এলাকার আব্দুন নুর সহ কয়েকজন এসে নৌকা জাল রেখে চোরদের তাদের জিম্মায় ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন মোগলগাঁও ইউপির ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী সহ এলাকার মুরব্বিয়ান।

এলাকাবাসী জানান বিশাল জলাকার মরাগাং তারা স্থানীয় ইউনিয়ন অফিসের মাধ্যমে লিজ আনেন প্রতিবছর পাঁচটি পঞ্চায়েত মিলে এবং রক্ষণাবেক্ষণের জন্য চৌকিদার নিয়োগ করা হয়, চৌকিদারদের চোখে ফাঁকি দিয়ে রাতের গভীরে প্রায়ই মাছ চোরি করে শিকার করে বিভিন্ন চোরেরা কাউকে ধরা সম্ভব হচ্ছিলনা কিন্তু গতরাত্রিতে নৌকা, জাল, মাছ সহ দক্ষিণ চাকলপাড়ার কয়েকজন চোর জনতার হাতে ধরা পড়েছে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories