Sunday, June 21, 2026
37.9 C
Kolkata

বাঁশখালী চাঁদপুর বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বাঁশখালী চাঁদপুর ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুর বাজারে আজ বুধবার (০৭ অক্টোবর ২০২০) বাদ আছর ধর্ষণবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সংস্থার সভাপতি হাফেজ ইমরান এর সভাপতিত্বে এবং নুর আহমেদ সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অালহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার।মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফয়জুল্লাহ,মাওলানা শরিফুল ইসলাম আজিজি,তরুণ ছড়াকার মু. বেলাল উদ্দীন জালাল ও নুর আহমেদ সিদ্দিকী প্রমুখ।নোয়াখালী, সিলেটসহ দেশব্যাপি ধর্ষণের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি বলেন,দেশ আজ ধর্ষণের নরকরাজ্যে পরিণত হয়েছে।স্বাধীনতার ৫০ বছর পার হলেও এখনো আমাদের চোখের সামনে মা বোন ধর্ষিত হচ্ছে।যারা ধর্ষণ করছে তারা সরকারের ছত্রছায়ায় লালিত পালিত।অনতিবিলম্বে ধর্ষকদের ফাঁসির আইন সংসদে প্রণয়ন করতে হবে।অন্যথায় সাধারণ মানুষ ১৯৭১ সালের ন্যায় রাজপথে নেমে আসবে।স্বাধীনতাকে অর্থবহ করতে ধর্ষকদের ফাঁসির আইনের বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ফয়জুল্লাহ বলেন,দেশে যারা ধর্ষণের মহা উৎসবে মেতে উঠেছে তাদের লাগাম টেনে ধরতে না পারলে সরকার কে কঠিন মাশুল দিতে হবে।তিনি অতীতে ধর্ষকদের উপযুক্ত শাস্তি না হওয়া কে ধর্ষণ সংস্কৃতির জন্য দায়ী বলে মনে করেছেন।
শরিফুল ইসলাম আজিজি বলেন,দেশে মা বোনদের কোন নিরাপত্তা নেই।নিজ বাড়িতেই ধর্ষিত হয় নারী।নারী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্ষকদের লালসার শিকার হচ্ছে।ধর্ষণ করোনা মহামারী থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলেও দাবি করেন তিনি।

তরুণ ছড়াকার মু. বেলাল উদ্দীন জালাল বলেন,ধর্ষণবিরোধী আন্দোলন সংগ্রামে পুলিশ কর্তৃক বাধা প্রদান প্রমাণ করে তারা ধর্ষকদের পাহারাদার।দেশ আজ কঠিন সময় পার করছে।আজ ভারতীয় অাগ্রাসন রোধে সরকার কোন কার্যকরী পদেক্ষেপ নিচ্ছেনা ঠিক তেমনি সরকারের পালিত ধর্ষকদের লাগাম টেনে ধরতেও ব্যর্থ।তিনি আরো বলেন,রাষ্ট্রের মগজ হলো সরকার এই মগজে পচন ধরেছে। সুতরাং এই মগজ দ্রুত কবরে পাঠানো না গেলে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবেনা । স্বাধীনতা সংগ্রামের ন্যায় আবারো আম জনতাকে তাদের অধিকার আদায়ে রাজপথে নেমে আসতে হবে।লেখক,কলামিষ্ট ও সাহিত্যিক নুর আহমেদ সিদ্দিকী বলেন,চীন,সৌদি, আরব আমিরাত,ইরান,ভারতসহ বিভিন্ন দেশে ধর্ষকদের শাস্তি ফাঁসি বা মৃত্যু হতে পারলে বাংলাদেশে কেন হতে পারে না? তিনি সংসদে ধর্ষকদের ফাঁসির আইন প্রণয়নের জোর দাবি জানান।তিনি বলেন,১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ আর মা বোনের ইজ্জত অাব্রুর বিনিয়ে অর্জিত স্বাধীনতা আদৌ অর্থবহ হয়নি।স্বাধীনতা অর্থবহ করতে হলে ধর্ষক,খুনি সন্ত্রাসির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্য হাফেজ ইমরান বলেন,দেশব্যাপি ধর্ষণের যে মহা উৎসব চালু হয়েছে তা সরকারকে কার্যকরী পদেক্ষেপ নিতে হবে।আমরা সাধারণ জনতা শান্তি চাই।দেশর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি কখনো প্রয়োজন আবারো স্বাধীনতা সংগ্রামের মত আন্দোলনে ঝাপিয়ে পড়তেও পিছপা হবোনা।আজকের মানববন্ধন থেকে সরকারের প্রতি অাবেদন করছি,অনতিবিলম্বে ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাহফুজ,মুহাম্মদ সাকিব,হেলাল উদ্দীন আজাদ,মুহাম্মদ এনামুল হাসান,মুহাম্মদ ওয়াহিদ।পরে প্রধান অতিথির মুনাজাতের মধ্যদিয়ে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করা হয়।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories