Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

কোনওভাবেই পরিযায়ী শ্রমিকদের দায় সরকারের নয়, সাফ জানান দিলীপ

এনবিটিভি ডেস্কঃ শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে ঔরঙ্গাবাদে। হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফেরার পথে ক্লান্ত হয়ে রেললাইনেই ঘুমিয়ে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। আচমকা মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় অন্তত ১৬ জনের, আহত একাধিক। সেই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে বেনজির মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

প্রশ্ন তুললেন, কোনও শ্রমিক যদি রেললাইনে শুয়ে থাকেন তাতে কেন্দ্রের কী দোষ? পাশপাশি, এই ঘটনায় রাজ্যকেই তোপ দাগলেন তিনি। বলেন, শ্রমিকদের এই পরিণতি জন্য রাজ্যই দায়ী। রাজ্য শ্রমিকদের ঘরে ফেরাতে সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেই শ্রমিকদের কার্যত এভাবে ঘরে ফিরতে হচ্ছে। সেই কারণেই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি তিনি বলেন যে, রাজ্য সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না বলেই ঘর ছাড়ছে মানুষ। তাই কোনওভাবেই পরিযায়ী শ্রমিকদের দায় সরকারের নয়, সাফ জানান দিলীপ। কিন্তু মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, তবে কী এই দুর্ঘটনার দায় রাজ্যের উপর চাপিয়ে শিবরাজ সিং চৌহান সরকারকেই ব্যর্থ বললেন সাংসদ দিলীপ ঘোষ? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories