জুলফিকার মোল্যা, এনবিটিভি, মিনাখাঁ: শুধুমাত্র শহরতলিতে নয়, গ্রামের শারদীয় উৎসবেও সচেতনতার নজির। হাইকোর্টের নির্দেশনাকে মান্যতা দিয়ে মিনাখাঁর প্রত্যন্ত এলাকা চাঁপালী মাঝের পাড়া আদিবাসী তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো শারদীয় অনুষ্ঠান। তরুন সংঘের এবারের দূর্গাপূজার থিম ছিল করোনা সচেতনতা। মন্ডপে প্রবেশের আগে থার্মাল টেস্ট করানো হয় প্রত্যেকে পাশাপাশি স্যানিটাইজার ও ৪ হাজার মাস্ক বিতরণ করা হয়। মন্ডপ চত্বরে করোনা সচেতনতা মূলক পোস্টার লাগানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষারাণী মন্ডল, মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, চাঁপালী অঞ্চল সভাপতি আইজুল গাজী, ও ক্লাবের সম্পাদক মহাদেব সরদার, সুব্রত সরদার প্রমুখও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল সাংবাদিক সম্মেলন বলেন, “বাংলার শহর থেকে গ্রাম্য উৎসবগুলি ভ্রাতৃত্ববন্ধনের পীঠস্থান। যেখানে হিন্দু ও মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শারদীয় অনুষ্ঠান পালন করা হয়। কারোনা কাটিয়ে আগামী বছরে আরো ভালো ভাবে আমরা পালন করব।”


