Tuesday, October 27, 2026
29 C
Kolkata

সিলেটের রায়হান হত্যার প্রতিবাদে দশগ্রাম বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

দেশেব্যাপী অরাজকতা, হত্যা, খুন, ধর্ষণ সহ সিলেটে পুলিশের নির্মম নির্যাতনে মৃত্যু বরণকারী রায়হান হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার, দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের দাবীতে সিলেট সদর উপজেলার অরাজনৈতিক সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের ব্যানারে আজ (২৩ অক্টোবর) শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় স্থানীয় দশগ্রাম বাজারে সংগঠনের সভাপতি মিজানুর রহমান ময়নার সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সমাজসেবি দক্ষিণ আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন, সংগঠনের সহঃসভাপতি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও. নিজাম উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সহ অর্থ সম্পাদক মোহন মিয়া।

উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আবুল লেইছ, কছির আলী সংগঠনের সহঃসভাপতি দিলোয়ার হোসেন, মিডিয়া বিষয়ক সম্পাদক আবুবকর, সমাজকল্যাণ সম্পাদক ফাহিম মোস্তফা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন সিলেটের পবিত্র মাটিকে একটি কুচক্রী মহল অপবিত্র করার চক্রান্তে দীর্ঘদিন যাবত লিপ্ত রয়েছে যার দরুণ একের পর এক ন্যাক্ষারজনক ঘটনা ঘটছে অনতি বিলম্বে এসব কুচক্রী মহল সহ সকল ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে প্রশাসনকে সোচ্ছার ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রায়হান হত্যার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জোরদাবী জানান।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories