Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

রাস্তার ধারের পড়ে গর্ভযন্তনাতে ছটফট মহিলা দ্রুত হাসপাতালে ভর্তি করিয়ে নজির গড়লেন, পুলিশ অফিসার সৌভিক চক্রবর্তী

এনবিটিভি ডেস্ক : ব্যতিক্রমী পুলিশ! মানবিকতার নতুন রূপ দেখা গিয়েছে কলকাতা পুলিশের মধ্যে। গতকাল, মঙ্গলবার, দুপুর একটা নাগাদ নিয়মমাফিক রাউন্ডে বেরিয়েছিলেন তিলজলা ট্র‌্যাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সৌভিক চক্রবর্তী। বাসন্তী হাইওয়ের ওপর চৌবাগার কাছে হঠাৎ তাঁর নজরে পড়ে, রাস্তার ধারে শুয়ে অসহ্য গর্ভযন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলেই একটি পুত্রসন্তানও প্রসব করেন তিনি।

বিন্দুমাত্র দ্বিধা না করে মা এবং সদ্যোজাত শিশুপুত্রকে গাড়িতে তুলে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের দিকে ছোটেন সৌভিক। ট্র‌্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বলেন তাঁদের যাত্রাপথের প্রতিটি ট্র‌্যাফিক সিগন্যাল খোলা রাখতে, যাতে চিত্তরঞ্জন হাসপাতাল পর্যন্ত তৈরি করা যায় ‘গ্রিন করিডর’, যাতে একটি বাড়তি মিনিটও নষ্ট না হয়। যেতে যেতেই ফোনে যোগাযোগ করেন মহিলার পরিবারের সদস্যদের সঙ্গেও। হাসপাতালে পৌঁছে নির্দিষ্ট বিভাগে মহিলার ভর্তির ব্যবস্থা করাই শুধু নয়, প্রয়োজনীয় ওষুধপত্রও কিনে দিয়ে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সৌভিক। শিশুটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে। আনন্দের কথা, মা-ছেলে দু’জনেই এখন সম্পূর্ণ সুস্থ।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories