Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

পর্যাপ্ত পিপিই ও মাস্কের অভাবে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করলেন আরজি কর হাসপাতালের ২০০ জুনিয়র ডাক্তার

এনবিটিভি ডেস্কঃকরোনার প্রকোপের প্রথম দিন থেকেই পর্যাপ্ত পিপিই ও মাস্কের অভাব বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। রাজ্য সরকার এক্ষেত্রে বারংবার কেন্দ্রের দিকে অভিযোগের আঙ্গুল তুলে জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যকে পর্যাপ্ত পিপিই কিট ও মাস্ক দিয়ে সহযোগিতা করছে না। ফলে এই নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর লেগেই আছে। আর এই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিক্ষোভ দেখাল এবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০০ জুনিয়র ডাক্তার। এই নিয়ে তাঁদের বক্তব্য যে, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পর্যাপ্ত পিপিই-মাস্ক দিচ্ছে না। ফলে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং তাঁদের প্রতিদিন নিয়মিত ভাবে করোনা পরীক্ষা ও করানো হচ্ছে না।

করোনা মোকাবিলায় রাজ্যের প্রথম সারির কর্মীদের ঠিক মতো কোভিড পরীক্ষা করা হচ্ছে না বলে এর আগেও অভিযোগ উঠেছে বহুবার। যাঁরা রাজ্যের মানুষদের নিরাপত্তায় কাজ করছে তাঁদের নিরাপত্তা নিয়েও বারংবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকারকে। যদিও এই অভিযোগে রাজ্য সরকারের জানিয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের তরফে করোনা মোকাবিলার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে কোনওরকম সাহায্য করেনি রাজ্যকে। ফলত নবান্ন থেকেই তৎপর হয়ে প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হচ্ছে। তারপর থেকেই প্রেস কনফারেন্সে রাজ্য সরকার প্রয়োজনীয় সামগ্রীর বিভিন্ন হিসেব দিতে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “এগুলো কোনওটাই রেডিমেড পাওয়া যায় না। সবটাই তৈরি করাতে হচ্ছে।”

করোনা করাল থাবা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিই কিছু কিছু দপ্তর করে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে করোনা বাদে বাকি অন্য রোগ নিয়ে যেসব রোগী হাসপাতালে ভর্তি আছেন, বা ভর্তি হতে আসছে। তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories