Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মা হতে চলেছেন শুভশ্রী

জেসমিনা খাতুন: কোয়েল মল্লিকের পর এবার মা হতে চলেছেন টলিপাড়ার আর এক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দু’বছর আগে, আজকের দিনেই সকলকে চমকে দিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেন পরিচালক রাজ চক্রবর্তী ও তার ‘পরিণীতা’ শুভশ্রী। এবারের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে চমক হিসেবে ভক্তদের সঙ্গে এই সুখবরটি শেয়ার করে নিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার রাজের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। উল্লেখ্য বিষয় উভয়ের টি-শার্টেই স্পষ্টভাবে লেখা রয়েছে নতুন অতিথির আগমনের খবর, এবং সে আসছে অতি শীঘ্রই এই ২০২০তেই, এমনটাই জানা গিয়েছে। ‘ধর্মযুদ্ধ’ সিনেমার দৌলতে একজন গর্ভবতী মহিলার চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি শুভশ্রীকে, এবার রিয়েল লাইফেও তার সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দিল।

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর উদযাপনের মুহূর্তে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা নতুন হাত পেতে চলেছি ধরার জন্য এবং একটি হৃদয় পেতে চলেছি ভালোবাসার জন্য। আমরা সন্তানসম্ভবা।”

এককথায় বলতে গেলে নতুন অতিথির আগমনের সুখবরে গমগম করছে টলিপাড়া। টলিউডের সমস্ত তারকা থেকে শুরু করে সাধারন মানুষ সকলেই এই যুগলকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলকে এত বড় আনন্দের খবর জানাতে পেরে ভীষন খুশি এই সেলেব দম্পতি। আপনারাও দেখে নিন শুভশ্রীর পোস্ট করা সেই ছবিগুলি শুধুমাত্র নীচের ওয়ালে।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories