Wednesday, October 21, 2026
25 C
Kolkata

আজ হেফাজতের কাউন্সিল, হেফাজত সমস্যার সমাধান কি সম্ভব!

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

আজ রবিবার (১৫ নভেম্বর ২০২০ সকাল ১০ টায় হাটহাজারী আরবি বিশ্ব বিদ্যালয়ে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছ।

ইতোমধ্যে সারা দেশ থেকে কাউন্সিলের সদস্যগণ হাটহাজারী মাদরাসা অভিমুখে যাত্রা শুরু করেছেন। হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর আহ্বানে অনুষ্ঠিত কাউন্সিল নিয়ে ভিন্ন ধরনের কথা বার্তাও চলছে বাজারে। গতকাল ঢাকা ও চট্টগ্রামে দুটি সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। আশা করি সব বাঁধা- বিপত্তি উপেক্ষা করে আজকের কাউন্সিল সফল ভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সুন্দর একটি কমিটিও ঘোষিত হবে।

কিন্তু থেকে যাবে আরো অনেক কিছু, যা কখনো সমাধা হবার নয়। যা থেকে যাবে, কখনো সমাধা হবেনা। তা কী? তা বুঝতে হলে, আমাদেরকে তাকাতে হবে পিছনের ইতিহাসের দিকে। পিছনের ইতিহাস কী? পিছনের ইতিহাস হলো ;

একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতকে কিছু স্বার্থপর রাজনৈতিকদের অবাধে ব্যবহারের সুযোগ থাকা।
রাজনৈতিক ধান্দাবাজরা অরাজনৈতিক সংগঠন হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেই সমূহ
সংকট তৈরি করেছে। এক সময় এ সব ধান্দাবাজদের বিরুদ্ধে আমরা দু এক কথা বললে, লেখলে আমাদেরকে তখন কাফের পর্যন্ত পৌছিয়ে দেয়া হতো।

মূলত হেফাজতের মধ্যে দুটি রাজনৈতিক দলের দালাল এজেন্ট রয়েছে। এরা হেফাজতকে নিজ দলের স্বার্থে ব্যবহার করার জন্য হেফাজতের নেতৃত্বে আসতে চায়। তারা একে অন্যকে ভালো ভাবে চিনে। এজন্যে তারা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে। আমরা সাধারণ ওলামা- তলাবারা একবার এক দালালদের দ্বারা প্রতারিত হই। আরেকবার অন্য দালালদের দ্বারা প্রতারিত হই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় এই উভয় দালালদের বিরুদ্ধে সোচ্চার। যার কারণে এই দালাল চক্রের কেউই ইসলামী আন্দোলন বাংলাদেশকে মেনে নিতে পারেনা। আগে যারা ছিলো তারাও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে। বর্তমানে যারা হেফাজতকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে তারাও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে। আগে আল্লামা আহমদ শফি রহ. এর সরলতাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। আর বর্তমানে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সরলতাকে ব্যবহার করছে অন্য পক্ষ।

তবে এখনকার পরিস্থিতি এতই জটিল যে, বাবুনগরী দা. বা. কে কেউ যদি আসল বিষয়টি বুঝাতে সক্ষমও হয়, তাঁর কিছুই করার নেই। কারণ
হেফাজতের বিষয়ে সব কিছু সিদ্ধান্ত দেয়ার বিষয়টি এখন তাঁরও নিয়ন্ত্রণে নেই।
কেউ কেউ হয়তো এ কথা মেনে নাও নিতে পারেন।
কেউ আবার গালিও দিতে পারেন। বাস্তবতা এটাই।
আমরা আজ বুঝেছি। আপনারা কাল বুঝবেন।
আমার দৃষ্টিতে হেফাজত সমস্যার এখন আর কোন
সমাধান নেই। কোন বিচক্ষণ আলেম যদি হেফাজত বিষয়ে বাস্তব ভিত্তিক সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করে হাটহাজারী পর্যন্ত পৌঁছতে পারেন। একটি বিশেষ শ্রেণির গণধোলাই না খেয়ে সে সহীহ সালামাতে ফিরে আসতে পারবেনা।
তাই এখন হেফাজতকে মহান প্রভুর হেফাজতে সুপর্দ করা ছাড়া কোন পথ খোলা নেই।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories