Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

নাটোরের সিংড়ায় সোস্যাল মিডিয়ার সাথে চেয়ারম্যান প্রার্থী মামুনের মতবিনিময় সভা

 

বেল্লাল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার :

নাটোরের সিংড়ায় আগে যাচাই বাছাই পরে লাইক কমেন্ট শেয়ার এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়িা কর্মীদের নিয়ে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চারমাথা মোড়ে চলনবিল সেবা উন্নয়ন সংস্থা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ডাহিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুন প্রায় শতাধিক তরুণ সোস্যাল মিডিয়া কর্মীদের সাথে এই মতবিনিময় সভা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল মজিদ মামুন বলেন,সমাজের ভাল-মন্দ উপস্থাপন ও অন্যায়ের প্রতিবাদে ফেসবুকের গুরুত্ব এখন অনেক।

তাই তরুণ সমাজকে সেই ভাবে ফেসবুক ব্যবহার করতে হবে। তরুণ সমাজ যেন বিপথে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। ফেসবুক ব্যবহারে ভাল-মন্দ দুই দিকই আছে। আমাদের মনে রাখতে হবে আমরা যেন ভালোর দিকটাই গ্রহণ করি। ফেসবুক লাইক,কমেন্ট ও শেয়ার করার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে বুঝতে হবে সেটা কি ধরনের পোষ্ট। যে পোষ্ট সমাজ,রাষ্ট্র ও মানব কল্যাণের জন্য ক্ষতির কারন সে পোষ্ট থেকে আমরা অবশ্যই দুরে থাকবো। আসন্ন ইউপি নির্বাচন নিয়ে সিরাজুল মজিদ মামুন বলেন,আগামী ইউপি নির্বাচনে আমি একজন নৌকার মনোনয়ন প্রার্থী। আমার ভালোর দিক এবং মন্দের দিক আপনারা এই মিডিয়াতে তুলে ধরবেন। আমি যদি সমাজের ভাল কাজ করি যোগ্য প্রার্থী হই তা তুলে ধরার দায়িত্ব আপনাদের। আর আমার মন্দের বিষয় গুলো আলোচনাও হবে আমার জন্য সংশোধনীয়। আমি সেই ভাবে সংশোধন হয়ে পথ চলবো। অনুষ্ঠানে এসময় বক্তব্য দেন,৪নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও অবসর সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ,ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহরাব হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ বকুল হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন রুবেল, চলনবিল সেবা উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ডাহিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন, বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান,ধাপ মানিক চাপড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার তিরকি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ৬ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories